somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫২র ভাষাসৈনিক বনাম এ যুগের হিন্দিসৈনিক

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাপানি আর চাইনজিদের দেখে অনেক ঈর্ষাণ্বিত হই প্রায়ই।হয়তো তাদের উচ্চ দালান,দেশের সামগ্রিক অবস্থা ঈর্ষাণ্বিত করার মতই।কিন্তু তাদের অণুকরণের অন্যতম কারণ তাদের মাতৃভাষাপ্রীতি।হয়তো প্রীতি বললে ভুল হবে এটা তাদের কর্তব্যবোধ। বাংলাদেশে বা বিভিন্ন দেশে জাপান বা চীনের কোন প্রতিনিধি কোন বৈঠকে বসলে দোভাষী দিয়ে কথা বলেন।আমরা অনেকে হাসাহাসি করলেও এটা মনে করলে ভুল হবে তারা শিক্ষিত নয় বরং বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী তাদের দখলে আছে।মুক্তবিশ্বে মনের ভাব শুধু ইংরেজিতে না করলে আর হবেনা এমনটা তারা মনে করেননি বলেই তারা নিজ ভাষায় সব জায়গায় কথা বলে।এতে তাদের গ্রহণযোগ্যতা কিছু তো হ্রাস পায়নি বরং তৃতীয় বিশ্ব্রের স্বল্পউন্নত দেশগুলোর বিনিয়োগ বাজার তাদেরই দখলে।এবার ফিরে আসি আমাদের দেশে।জানি আমাদের অনেক কিছু নেই কিন্তু আমাদের ৭১ আর ৫২ আছে।৫২ র মত একটি ঘটনা বিশ্বে আর কোথাও আছে কিনা জানা নেই।কিন্তু এই সত্যটা মাননীয় তথ্য মন্ত্রী আর ইউল্যাবের শিক্ষার্থীরা কি ভুলে গিয়েছে কিনা জানিনা।বিভিন্ন ভাষাপ্রীতি বা ভাষাদক্ষতা অন্যায় নয় কিন্তু যেখানে আমরা আমাদের গৌরবোজ্জ্বল বাংলাকে উপস্থাপন করতে সেখানে হিন্দি কেন?প্রতিবেশি দেশের প্রতি বন্ধুত্ব মানে কি এই যে নিজের ভাষাকে অবহেলা?আমার প্রতিবেশি হিন্দিভাষী কাউকে তো বাংলা প্রীতি দেখাতে দেখেনি যেখানে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। কতিপয় মেট্রোরেল আর ফ্লাইওভার দিয়ে শহরের সৌন্দর্য হয়তো বাড়ে কিন্তু জাপানি বা চাইনিজদের মাতৃভাষা দরদের মত ভাষা দরদ অর্জন করা যায়না।অষ্টম সুখী দেশ হওয়ার সংবাদের দিনে ইউল্যাবের কতিপয়।হিন্দিভক্ত তাদের হিন্দিপ্রীতি জানিয়ে তাতে দুঃখের কোন সীমায় আমরা পৌঁছুব তা হয়তো প্রকাশ করা যাবেনা।সালাম,বরকত,রফিক,জব্বার,শফিউর তোমাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

×