

মা তোর বদনখানি মলিন হলে
আমি নয়ন জলে ভাসি
জাতীয় সংগীতের এই শব্দ গুলোর সাথে আমাদের বাস্তব জিবনের মিল কতটুকু
আসুন দেখে নেই..
সমগ্র দেশকে যদি মা বলে ডাকা যায়
তাহলে দেশের রাস্তা-ঘাটকে নিশ্চয়ই
মায়ের শরীরের একটা অংশ বলা যায়।
দিনের পর দিন, মাসের পর মাস
বছরের পর বছর, মায়ের বদন মলিন নয়।
লাঞ্চিত-বঞ্চিত ক্ষত-বিক্ষত আর রক্তে রঞ্জিত
কিন্তু মায়ের শরীরের এই ক্ষত বিক্ষত স্তানে
ঔষধ লাগানো (উন্নয়ন)তো দূরে থাক তার দিকে তাকানোর সময় যেনো নেই।
তার সংসদে নির্বাচিত ছেলে-সন্তানদের।
কেনো? তোমরা তো শপথ করে বলেছিলে,
দেশের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো, আজ কোথায় তোমাদের শপথ? কোথায় তোমাদের মায়ের মর্যাদা?
বিঃ দ্রঃ নেগেটিভ মন্তব্য করার আগে একবার আমার এলাকা ভ্রমন করার দাওয়াত রইলো সাবাইকে, সুনামগঞ্জ জেলা, জগন্নাথপুর থানা।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




