পৃথিবী প্রসবের গান- ০২ (কবিতা)
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা কেবলি বাঁচবার আশায় আবিরল পাখাঅলা সিঁড়ি কল্পনা করি। আমরা ভুলে যাই অন্ধের মুদ্রায় জমে থাকা সূর্যের অনুনয়। অথচ এক মাত্র অন্ধরাই ঠাহর করেত পারে পাতার কাঁপেন জমে থাকা অভিপ্রায়ের আলো। আমাদের প্রবৃত্তির পাশ ঘেঁষে তারা প্রতিদিন গান গায়- আর আত্মাকে আগুনের জিজ্ঞাসায় তুলে দিয়ে মনোযোগী হয় বহু ব্যবহৃত রাস্তার প্রতি।
আমরা যে সব মুদ্রা দিয়ে আমাদের আয়ু সাজাই তা কোন অন্ধ ভিখিরির প্রথম সষ্ণয়। যার গানের সূর্যে খুলে যায় দৃশ্যের স্বভাব আর পরস্পর স্বেদ। অথচ অকৎস্মাৎ আমাদের ভিতর ঢুকে যায় অজস্র কবরের সর্পিল স্বর আর আলোর ব্যবধানে মরে যায় লাল ঘোড়ার কুশল্। এ সমস্তই মুদ্রার সঙ্গে আগুনের আছড়ে পড়ার শব্দ। যা অন্ধের অনুজ্জ্বল পোষাক হতে উৎসারিত।
অন্ধের মুখের ছাঁচে ডুকরে উঠে যে স্বচ্ছল ডানার আলো তার বিশ্বাসে যে স্মৃতি সুপ্রসন্ন হয় তা কোন অন্ধেরই পেলে যাওয়া হাসি। আমরা ভুলে যাই দেয়ালের ছায়ায় বিঁধে থাকা সিঁড়ির আত্মহত্যা। তবু মৃত্যুর মিহি উদ্ভাসনে জানালার কথাই বলতে হয়। কেননা সমস্ত দৃশ্যই জানালার কাছে এসে কুন্তল খুলে দেয়। সূযাস্তের অর্থ দ্বিধা তবু অন্ধের সম্মোহনে যতটুকু জলের বোধ থাকে তাই মূলত পৃথিবীর বয়স।
পৃথিবী প্রসবরে গান- ০২ (কবিতা)
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন