somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমজানের শেষ কয়েক দিনের জন্য জরুরী হতে পারে এই দুয়াটা

২৬ শে জুলাই, ২০১৪ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিসমিল্লাহির রাহমানির রাহিম


রমজানের শেষ কয়েক দিনের জন্য জরুরী হতে পারে এই দুয়াটা,(সব সময়ই পড়া যাবে, এমন না যে শুধু এই সময়ই পড়বেন :P :P :P )


অনেক নেয়া, দেয়া, খাওয়া, ব্যাস্ততা, দাওয়াত, টিকেট করা, ভ্রমন করা, মার্কেটিং, অফিস, ব্যাবসা, সামাজিকতা ইত্যাদির মধ্যেও রমজানে বেশীর ভাগ মুসলিমই, একটা সুন্দর রুটিন লাইফ লিড করে থাকেন। যার একটা প্রধান উপাদান হল নিয়মিত ইবাদত করা, যাকাত-সদকা দেয়া। অন্যকে সাহায্য করা কায়িক ভাবে, সামাজিক ভাবে কিংবা অর্থনৈতিক ভাবে। কিন্তু হুট করেই ঈদের পরে আবার সব কিছু আগের মত। এমনকি ঈদের দিনেই মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্তের জামাতে মুসল্লি পাওয়া দায়। অনেকেই আমার সাথে একমত হবেন যে, এই রকম হওয়া উচিৎ নয়।

এই অবস্থা থেকে পরিত্রানের জন্য আপনাদের পরিচিত একটি বহুল প্রচলিত দূয়া মন দিয়ে পড়ার জন্য এবং নিজের জন্য অন্তর থেকে কামনা করার, অনুরোধ থাকল। (আসলে আমাদের অর্থ জানা থাকে না বলে, ঠিক সেই ভাবে মন থেকে কামনা করা হয় না, আসলে যেভাবে করা উচিৎ, কিন্তু এই দুয়াতো মসজিদে বেলায় বেলায় পড়া হয়।)

দূয়াটি হল সূরা আলে ইমরানের ৮ নং আয়াতঃ

( رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ )

কাছাকাছি বাংলা উচ্চারানঃ রাব্বানা লা তুযিগ ক্বুলুবান বায়দা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আন্তাল ওহহাব।

কাছাকাছি বাংলা অর্থঃ হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা


আসলে অর্থটা দেখলে খেয়াল করবেন যে এখানে আপনি আল্লাহ রাব্বুলয়ালামিন কে অনুরোধ করছেন যেন উনি আপনাকে সরল পথেই কায়েম রাখেন। এই দূয়ার বিশেষ ব্যাপারটা এখানেই, কারন সত্য আমরা জানি আর চিনি, এই পথ ধরে চলিও কিন্তু এই পথেই কায়েম থাকাটা বড়ই চ্যালেঞ্জিং হয়ে যায়। এজন্যই তাঁকেই অনুরোধ করতে হবে, যেন তিনি দয়া করে আমাদের সত্যের সরল পথেই রাখেন।


আসলে শয়তানের সাথে খোঁচা খুঁচি রমজানেও অনেকের কমে না। আসলে সেতো বাধাঁ আছে। সে আপনার কাছে আসতে পারবেনা কিন্তু আপনিই যদি দোস্তির জোড়ে তার সাথে ইউ পোক মি, আই পোক ইউ খেলতে যান কেউতো আর বাঁধা দিবে না। যাক তা এক ভিন্ন প্রসঙ্গ। কিন্তু কেউ যদি আন্তরিক ভাবেই তার থেকে দূরে থাকতে চান, রমজানে থাকেনও!! তবে আপনার আবার তার সাথে ১১ মাসের দোস্তি আর খোঁচা খুঁচি ভালো দেখায় না।


বিঃদ্রঃ আমার এই ধরনের ধর্মিয় পোষ্ট দিতে ভালো লাগে না। কেউ যদি উপরের কথা গুলো আর অনুরোধ গুলো অনধিকার চর্চার মধ্যে ফেলেন এবং খানিক দুঃখও পান তবে ক্ষমা করবেন।



ঈদ মুবারাক
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১:৫২
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×