সবাইকে বক্সিং ডে'র শুভেচ্ছা। এই বক্সিং কিন্তু আবার মারামারি ঘুষাঘুষির বক্সিং না। সমাজের নিচুশ্রেনির মানুষের জন্য বক্সিং ডে'র মাহাত্ম্য অপরিসীম। বক্সিং ডে'তে শ্রমিক, চাকর বা চাকুরীজীবীরা তাদের মালিক বা বসের কাছ থেকে নতুন উপহার পেয়ে থাকে। এই উপহার তাদেরকে দেয়া হয় 'ক্রিসমাস বক্স'এ করে। এইটা তাদের জন্য খুব স্পেশাল একটা দিন কারণ বছরে এই একবারই তারা এইধরনের উপহার পায় তাদের মালিকের কাছ থেকে। মূলত এইটা ইউরোপীয় প্রথা। তবে আজকাল এশিয়া আর আমেরিকার বাইরে অন্য সব মহাদেশেই এই দিনটি কমবেশি পালিত হয়। তবে অধিকাংশ দেশে এখন এই দিনের উদ্দেশ্য বদলে গেছে। অনেকের ধারণা, ক্রিসমাসের পরদিন বলে দোকান বা শপিং মলে এদিন অনেক কম দামে বিভিন্ন জিনিস পাওয়া যায়, যেমনটা আমেরিকায় হয় 'ব্ল্যাক ফ্রাইডে'তে। সে কারণে অনেক দেশে এই দিনকে 'শপিং হলিডে' নামেও অভিহিত করা হয়। ইউরোপের কিছু দেশে এইটা সরকারি ছুটির দিনও বটে। এই দিনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটা টেস্ট খেলা হয়ে থাকে, যার নাম বক্সিং ডে টেস্ট। এছাড়াও এই দিনটি পালনে ইংলিশ প্রিমিয়ার লীগ, স্কটিশ ও আইরিশ লীগে বিশেষ ম্যাচের আয়োজন করা হয়।
আলোচিত ব্লগ
একলা আমি...
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।