আজকের পোস্টটা আমার এক বান্ধবীকে নিয়ে। সম্প্রতি ওর বাবা-মা ওর বিয়ে নিয়ে চিন্তা করছেন।
ইদানিং দেখছি বিয়ে নিয়ে ওর ভীতি কাজ করছে। কিছুটা মানসিক অস্থিরতাতেও ভুগছে। কিন্তু কাউকে বলতে পারছে না সেটা। ওর অস্থিরতা দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তখন ও খুলে বললো সব। সাম্প্রতিক আলোচিত একটা ঘটনাই ওর এই অস্থিরতার কারন। সহজেই অনুমেয়, রোমানা মঞ্জুরের ঘটনাটাই ওর ভেতরে ভীতির সঞ্চার করেছে। বিয়ের আগের এতদিনের আন্ডারস্ট্যান্ডিং-এও যখন এমনটা হয়, তখন আর কাকে কতটা বিশ্বাস করা যায়। মানছি, সবাই এক না। তেমনটা ভাবা উচিতও না। কিন্তু কে ‘মানুষ’ আর কে ‘পশু’ – এটাই বা বুঝতে পারা যায় কিভাবে? ও অ্যারেঞ্জড ম্যারেজটা প্রেফার করতো বলে অনেকেই ওকে বলেছিল, যাকে আগে থেকে চেনে না, তার সাথে মানাতে পারবে কি পারবে না- এটাও ভেবে দেখা দরকার। ওর উত্তর ছিল, ‘যদি কপালে খারাপ লেখা থাকে, তাহলে সেটা অ্যা্রেঞ্জড বা লাভ- যে বিয়েই হোক না কেন- সমস্যা হতে পারে। তাই পুরোটাই ভাগ্যের উপর ছেড়ে দেয়া ভালো।‘ কিন্তু রোমানা মঞ্জুরের ঘটনায় সে এতটাই বিচলিত, এখন ভাগ্যের উপরেও সে বিশ্বাস রাখতে ভয় পায়।
লেখালেখি খুব একটা পারি না বলে ঠিকমত সাজিয়ে কথাগুলো বলতে পারলাম না।
[ব্লগে রোমানা-সাঈদের পক্ষে –বিপক্ষে অনেক বিতর্ক দেখছি। তেমন বিতর্ক এ পোস্টের উদ্দেশ্য নয়। উষ্কানিমূলক (শব্দটি ব্যবহারের জন্য দুঃখিত) মন্তব্য না করার জন্য অনুরোধ থাকলো।]
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১২ দুপুর ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


