somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েরা কি এতই ফেলনা ??!!

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন হলো একটা ব্যাপার নিয়ে ভীষণ রকম বিরক্ত। বেশ কিছুদিন হল চাচা-চাচী ফারিনের বিয়ের জন্য ছেলে দেখছেন। মাস তিনেক আগে একটা প্রোপোজাল এসেছে। ছেলে এবং তার পরিবার ফারিনকে পছন্দ করেছে। ফারিন এবং চাচা-চাচীরও পছন্দ হয়েছিল ওদেরকে। মোটামুটিভাবে প্রাথমিক দেখা-সাক্ষাত, পছন্দ-অপছন্দের ধাপগুলো পেরোনোর পর ফারিন এবং ছেলের মধ্যে কথা -বার্তা হচ্ছিল বেশ কয়েকদিন হল। ফাইনাল কথাবার্তা হওয়ার আগমূহুর্তে ওদের নিজেদের মতামত আবারো জানতে চাওয়া হয়। কোনপক্ষেরই আপত্তি নেই বলে জানা যায়। যখন পরিবারের মুরুব্বী স্থানীয়রা কথা বলবেন বিয়ের তারিখ এবং অন্যান্য সব বিষয় নিয়ে সেই মূহুর্তে ছেলেপক্ষ থেকে জানানো হয় তাদের আরও কিছু সময় দরকার। বিয়েতে মতামত আছে কি নেই -এই কথাটা তারা পরিষ্কারভাবে এখনো কিছু জানায়নি। সেই ছেলেও ফারিনের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। দুই পক্ষের মধ্যে মিডিয়া হিসেবে যিনি কাজ করছিলেন তিনি আমাদের দূর সম্পর্কের আত্মীয় আর ছেলের বাবার কলিগ। তাকে একটু চেপে ধরতেই উনি জানালেন, ছেলেপক্ষ অন্য আরেকটি মেয়ে দেখছে। সে যদি ফারিনের চেয়ে বেশি যোগ্য হয় তাহলে এখানে ওরা 'না' করে দিবে। এবং এই কথাটা আমাদের সেই আত্মীয় তথা ঘটক সাহেবকে বলতে মানা করে দিয়েছে ছেলেপক্ষ। এমন একটা কথা জানার পর ঐ পরিবারে আত্মীয়তা করার কোনও প্রশ্নই আসে না। কিন্তু চাচার কথা হল, ওরা বলেছে সময় নিবে। এখনো তো কিছু জানায়নি। দেখা যাক না কি হয়। এই কথা শোনার পর প্রচন্ড রাগ হল চাচার উপরে। বললাম, আমাদের ফারিন কি এতই ফেলনা হয়ে গেছে যে এরকম একটা ব্যাপার জানার পরও ওখানেই বিয়ে দিতে হবে?!! ওরা কি বাজার যাচাই করছে যে একটা দোকানে জিনিস পছন্দ হলেও আরো ভালো কিছু পাওয়া যায় কি না দেখছে ?!! একজনকে হাতে রেখে ওরা আরো ভালো কিছু খুঁজছে। কতটা নীচ হলে এরকম করে মানুষ ?!! আমার চাচা এখনো অপেক্ষা করে আছেন। জানি না, এই সমাজে একজন মেয়ের বাবাকে কেন এতটা ছোট হয়ে থাকতে হবে ?!!

সেই ছেলেকে আমার কিছু তিতা কথা শুনিয়ে দিতে ইচ্ছা করছে, এমন কিছু কথা যা শুনলে অন্তত ১ সপ্তাহ তার মুখে কিছু রুচবে না। কিন্তু এই সমাজ, আশে-পাশের মানুষের কথা ভেবে আমাকে চুপ করে যেতে হচ্ছে। আমি একটা কথা শুনাবো তার ফলশ্রুতিতে এবাড়িতে কেউ আত্মীয়তা করতে চাইবে না। আমার নিজের জন্য না , অন্যান্য কাজিনদের কথা ভেবেই আমাকে চুপ করে যেতে হচ্ছে।

মেয়েরা কি এই সমাজে এতটাই ফেলনা হয়ে গেছে ?!! একটা মেয়ের পরিবারকে কেন এতটা মাথা নিচু করে থাকতে হয়, সেটা বিয়ের আগেই হোক বা বিয়ের পরে ?!!


সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×