প্রথম আলো সর্বাধিক প্রচারিত দৈনিক,তাদের বদলে যাও বদলে দাও কার্যক্রমটা আশা জাগানোর...... যখন কলেজে পড়তাম তখন আমাদের একজন টিচার আমাদের বলেছিলেন এখান থেকে যদি ১০০জন ছেলেও তোমরা নিজেদের সৎ রাখতে পার তো জাতি আজ থেকে ১০-১৫ বছর পর ১০০জন সৎ কর্ণধর পাবে...... আর কার কি অবস্থা আমি জানি না..... আমি সুফিয়া কামালের নীতিতে বিশ্বাসী..."খেলার সাথীরা কোথায় আজ তারা ভুলিয়া গেছি নাম......"আমি বদলে বিশ্বাসী,জাতিগতভাবেই..... এই যে তারেক ভাই দেশে আসবে.... আমরা বদলে যাব... অতীত ভুলে যাব..... মতিউর রহমানের এই শ্লোগাণ অনেক আগের এই বদলে যাও আমাদের দেশের জন্য একটা সাধারণ ঘটনা.... এনটিভিতে ইসলামী বিষয়ক জিজ্ঞাসা করতে মাওলানা আবুল কালাম আজাদ.... এখন জানতে পারলাম .... প্রমাণসহ..... তিনি ৭১ এ বিশিস্ট্য কসাই ছিলেন..... ৭১ পরবর্তীতে ওনাদের বদলে যাও এবং অনেককেই বদলে দেয়া... আজকের বদলে যাও র শ্লোগানের প্রথিকৃত......কি বলেন.... নিজামী,মুজাহিদ তারা যেভাবে নিজেদের বদলেছে .... তাতে তো মনে হয় প্রথম আলোর এই যে বাণিজ্যিক বদলে যাও র প্রচারণা তাতে সফলতা ১০০% না হলেও ৭০% তো অবশ্যই।
কিন্ত এখানে একটা কথা আছে,আসলেই কি আমরা বাঙালী জাতি এত সহজে বদলে যেতে পারবো..... জাতি হিসেবে আমরাতো গোল্ড ফিশ.. বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের দিনে যে,বলেছিলেন,কবি গুরুর কথা ভুল, আজ আমার বাঙালী মানুষ হয়েছে..... হাহাহাহাহাহ...... তা ওনাকে জীবন দিয়ে কবি গুরুর কথা সত্য প্রমাণ করতে হয়েছে।আমাদের বদল অসম্ভব... আমরা বদলাবো না..... এই গর্বিত জাতি বদলাতে পারে না...
কেউ যদি আমার সাথে বাজি ধরতে চান তো ধরতে পারেন...... এই দেশে রাজাকারদের বিচারতো হবেই না ..... অধিকন্তু ওরা আবার ক্ষমতায় আসবে... আর আমাদের তরুণ প্রজন্মের অহংকার তারেক ভাই বীরের বেশে আবার রাজনৈতিক মঞ্চে প্রবেশ করবেন .... আর এই আমরাই যারা এত দিন তাকে মিঃ ১০% বা কমিশন রহমান বা বিদেশে অর্থ পাচারকারী বলে গালি দিয়েছি... তারাই তাকে রাজা বানাবো..... বদলে যাও আমাদের সাজে না...... বাঙালী জাতির,বাংলাদেশিদের সাজে না...... নিজামী,মুজাহিদ, গোলাম আযম আরও আরও দের সাজে কেনোনা তারা নিজেদের এদেশের কেউ ভাবেনি এখনও ভাবে না..... ওদের স্বপ্ন সোনার পাকিস্তান..... ২০-বিশ্বকাপে পাকিস্তান চ্যাম্পিয়ান... আমি পাকিস্তান ক্রিকেট টিমকে স্বাগত জানাই... তাই বলে অতীত ভুলে যেতে হবে তা তো না...... পাকিস্তান বলেদিয়েছে যদি রাজাকারদের বিচার হয় তো বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক খারাপ হবে?????!!!! আমি তাদের এই কথাটার প্রতি প্রতিবাদ করি।গত ৭বছরে একটাও বিদ্যুৎ কেন্দ্র হয়নি তথাপি.... যা ছিল তা প্রায় মৃত করে রেখেছে গত সরকার.... বর্তমান সরকারের Saving Day Light ভাল লেগেছে... কিন্তু লক্ষ্য করে দেখবেন গত দুই দিনে বিদ্যুৎ অবস্থা আরও অবনতি হয়েছে..... কারণ আমরা নিজেদের বদলাতে পারিনি..... অনেক প্রতিষ্ঠান তো মাথায় উঠে বসেছে... ১ ঘন্টা বেশি খাটাচ্ছে..... সরকারের মনিটরিং করা খুবই জরুরী.. কারণ এই অসাধারণ কার্যক্রম এদেশে দরকার। আগে অফিস থেকে যেতে যেতে রাত নেমে আসতো... কতদিন যে আম্মার সাথে মার্কেটং এ যেতে পারিনি.... সন্ধ্যা হওয়ায়.... এখন পারি,ভাল লাগে ... মা ছেলে সন্ধ্যা পর্যন্ত দোকানে দোকানে ঘুরি.... সবার জানা আছে কি না জানি না..... মেঃ জিয়ার অন্যতম সাফল্য কিন্তু শ্রমিক রাজনীতি নিয়ন্ত্রণ... অসাধারণ দক্ষ্যতার সাথে উনি তা পেরেছেন।বিদ্যুৎ, টিএন্ডটি,পানি..... এমন কোথাও নেই যেখানে শ্রমিকদল শক্তিশালী না,বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে শ্রমিক দলের যে প্রভাব তা বলে বা লিখে শেষ করা যাবে না.... কাজী জাফরুল হাসান ..... শ্রমিক দলের সাধারণ সম্পাদক..... ওনার সম্পদের কথা না হয় বাদই দিলাম.... ওনারা বিদ্যুৎ ক্ষাতে যে প্রভাব বলয় করে রেখেছে ... তা এক কথায় অসাধারণ..... এই সরকারের সব কাজে ব্যর্থতা আনা হবে..... কেন না সরকার যে জায়গায় হাত দিয়েছে তা খুবই স্পর্শকাতর(!!!!!????) রাজাকারদের বিচার। এজন্য দেশকে দেশের মানুষকে স্থিতিশীল দেশ দেয়ার জন্য অচিরেই বর্তমান সরকারকে আগে বদলাতে হবে..... রাজাকারদের বিচারের প্রক্রিয়া আশু বন্ধ করতে হবে, না হলে অর্থনৈতিকভাবে শক্তিশালী,বাংলাদেশের প্রতি ভালবাসাহীন এই সব নরপশুরা,যাদের শিকড় অনেক গভীরে..... তারা এই দেশটাকেই অচল করে দিবে......বিডিআর বিদ্রোহে ওদের মানে স্বাধীনতা বিরোধীদের হাত অবশ্যই আছে..... এখন কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না..... যাবেও না.... কারণ এদের এত পরিমাণ অর্থ.... এত ব্যাকাপ.... যা আমাদের কল্পনারও বাইরে..... মুজিব হত্যার বিচার হয়নি হবেও না,চার নেতার হত্যার ও বিচার,খালেদ মোশররফ,তাহের,জিয়া হত্যার বিচার ..... এদেশে কোনো দিন হবে না...... তাই সরকারের উচিত এদের সাথে হাত মিলানো.... বিএনপি যেমন মিলিয়েছে.... আওয়ামীলীগও যদি মিলায়... তো ইনশাল্লাহ দেশ উন্নয়নে ভেসে যাবে......
প্রথম আলোর বদলে যাওয়া নিয়ে কথা বলতে যেয়ে দেখেন আমি কত কথাই না বলে ফেললাম...... কি করবো বলেন..... আমি সেই কৌতুকের ঐ লোকটার মত.....
কৌতুকটা হল..... এক লোকের সাথে এক ছেলের কথা হচ্ছে.....আর তারই বন্ধু অপেক্ষা করছে কখন কথা শেষ হবে..... অনেকক্ষণ পর কথা শেষ হলে,বন্ধু ফিরে আসলে অপেক্ষারত বন্ধুটি ঐ বন্ধুকে প্রশ্ন করে ... কিরে এতক্ষণ ধরে উনি তোকে কি বললেন....... বন্ধু হেসে উত্তর দেয়... এতক্ষণ ধরে উনি আমাকে বুঝালেন লোকে যে তাকে বাচাল বলে তা ঠিকনা।
আমি সেই লোকটা,সরি।
প্রথম আলোর বদলে যাওয়ার প্রচারণা ভাল.....কিন্তু এর সাথে যদি তারা কক্সবাজারকে ভোট দিতেও প্রচারণ করতো.... সময় একটু বেশি লাগতো,.... কিন্তু আমাদের আশার আলো কক্সবাজার যে ২য় তে নেমে এসেছে তাতো খুব দুঃখের বিষয় তাই না...... হালং বে এর মত ভুয়া একটা জায়গা ১ম ভাবাই যায় না..... বাংলালিংকের এ্যাডটা দারুণ ছিল...
তাই আসুন বদলে যাবার সাথে সাথে ...... কক্সবাজারকে আরও আরও ভোট দেই.....।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



