তেল কিভাবে হয় তেল কি কত প্রকার তা জানার আগেই তেলের সাথে আমার সখ্যতা।আমার মা বাবার কল্যাণে...... আমি জন্ম গ্রহণ করি শবে কদরের রাতে,আব্বা বলেছিল আকাশে এত তারা উনি কমই দেখেছেন.....
কিন্তু আফসোস,আমি একটু ক্ষীণ স্বাস্থ্য নিয়ে জন্মাই,আব্বা আম্মার রাতে ঘুম নাই,ডাক্তার বলেন,আরে ভাবী আপনার বাচ্চাতো সুস্থ স্বাভাবিক,একটু চিকন তো কি হইছে,বয়সে ঠিক হয়ে যাবে।মা বাবার মন ভরে না..... আব্বা কার যেন পরামর্শে নিয়ে আসলেন কড মাছের তেল.... আব্বাই প্রতিদিন সকালে সূর্য যখন উঠবে তখন আমাকে তেলে চুপচুপা করে রোদে শুকাতে দিতেন।
কি লাভ হয়েছিল আমার জানা তাই তবে হোমিও চিকিৎসক মনু মিয়ার কথায় এখনও আমি অপেক্ষারত তেলের কেরামতি দেখার জন্য।আদি আমলের একটা চেয়ার বাসায় আছে,এক সময় নাকি আমি ওটাতেই বসতে পারবো না.... পুরা ভুয়া.... চাকুরি লাইভেও আমি আমার মেদ বাড়তে দেই নি। কারণ একই সাথে তেল আমার পছন্দ আবার অপছন্দের
বড় হওয়ার সাথে সাথে জানতে পারলাম.... কড মাছের তেল ছাড়াও সরিষা,সয়াবিন,নারিকেল,অলিভ ...... তেলের কথা...... আরও পরে বয়ঃসন্ধিতে আমার সাথে আরও কয়েকটা তেলের পরিচয় ঘটে....... তেলের আরও ব্যবহারে আমি মোটামুটি বিস্মিত। অবৈধ বয়ঃসন্ধির খোরাক মেটাতে গুলিস্তানে যাতায়াত ছিল খুব...... গুলিস্তান হল (আহারে ) ফুটপাথ.... কত কিছু যে শিখছি ঐ জায়গা থেকে..... আহারে সেই সোনালীদিন.. পুরানো হলটাও আর নাই।
গুলিস্তানেই আমার সাথে পরিচয় হয় শিয়ালের তেল আর সান্ডার তেলের সাথে .... আজীব জিনিস।
কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তেলের ক্ষমতা আর নানাবিধ ব্যবহারের আমি যার পর তার নাই অবাক..... আসলেই মনে হয় কথাটা ঠিক ..... তেল ছাড়া আমার একদিনও চলেই না ....... রান্নাবান্না করবেন তেল আপনার লাগবেই..... প্রেম করবেন - তেলের খনি নিয়ে বসতে হবে ... চাকুরি সামাজিক কর্মকান্ড ..... পদোন্নতি, ব্লগ, রাজনীতি কোথায় নাই এই তেল।একবার ভাবুনতো, এই মন খারাপ করা সকালে সরিষার তেল দিয়ে পিঁয়াজ মরিচ চানাচুর মুড়ি খেতে কেমন লাগবে বলুনতো ...... সাথে অবশ্য এক কাপ চা...... ।
বঙ্গবন্ধু আমাদের জাতির জনক (কেউ যদি না মানতে চান তো পাকিস্তান চলে যান, ওখানকার আমাদের মুসলিম ভাইয়েরা কিন্তু জিন্নাহকেই তাদের জাতির পিতা মানেন, আমাদের মত বলে বেড়ায় না ---- আমরা মুসলমান ...।??? !!! ) উনি স্বাধীনতার ঘোষক এটা মেঃ জিয়াই বলেছেন .... হান্নান বা জিয়া ৭১ এ এমন কোন কেউ ছিল না যে তাদের কথায় স্বাধীনতার ঘোষণা হয়ে যাবে..... এটা অনেকে ভাবছেন না হলেও চলতো কিন্তু তা ঠিক না ...... নতুন প্রজন্মকে তো সঠিক ইতিহাস জানাতেই হবে .... দুঃখিত আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না এটা নিয়ে অলরেডি অনেক কচলা কচলি হইছে.... আসুন তেল প্রসঙ্গে ফিরে যাই ...... নভোথিয়েটার বানানোর জন্য টিন দিয়ে ঘিরে রাখা হল..... কাজ চললো .... টিনের বেড়ায় লিখা বঙ্গবন্ধু নভোথিয়েটার..... কাজ প্রায় শেষের দিকে .... ক্ষমতার পট পাল্টে গেল ..... নাম হয়ে গেল ভাসানী নভোথিয়েটার ..... এই নামেই চলছিল .... হঠাৎ নাম পাল্টে আবার আগেরটা হয়ে গেল .... দরকার ছিল না.... জায়গায় জায়গায় ..... বিভিন্ন নাম পাল্টে গেল .... মুজিব আর ফজিলাতুন নিছা মুজিবের নাম চলে আসলো ..... এটা কি হাসিনা করছে ..... কখনোই না ..... করছে উনার চামচা বাহিনী .... তারা তেলের ডিপো খুলে ধরছে..... উনাকে বুঝানোর চেষ্টা করছে .... তারা কত অনুগত ..... উনার চারপাশে শুধু তেল আর তেল ....... খন্দকার মোস্তাক ... জিয়া উনারাও কিন্তু কম তেল বাজ ছিলেন না .... স্বাধীনতার পর জিয়া একটা আর্টকেল লিখেছিলেন .... পরবর্তিতে আমরাতো তার ফল দেখতেই পাই .... তাই না ..... আর মোস্তাকের কথা কি বলবো....।
তৌলুর রহমান আজ কোথায় ..... ফালু ভাই মেডামকে এত তেল দিছেন যে... মির্জা আব্বাসের কেয়ারটেকার থেকে আজ কোথায় ...... নিজামী, মুজাহিদও কম যায় না তেল বাজিতে ..... ম্যাডামের তৈলাক্ত ত্বকই আমাদের বলে দেয় কি পরিমাণ তেল তারা সৌদি থেকে আমদানী করে।
একবার শুধু ক্ষমতার পট বদলাতে দেন ....... চামচা বাহিনী ঝাপিয়ে পড়বে ..... কে কত তেল দিতে পারে..... মুজিব পাল্টে হয়ে যাবে জিয়া ... আর তেল বাহিনীতো পারলে বগুড়াকেই রাজধানী বানিয়ে ফেলে।
তেল দিতে আরও এক গ্রুপ সক্রিয় ..... সেটা মনে হয় কবিরা, অবশ্য তারা তেল এমনভাবে দিবে যে বুঝাই যাবে না ওটা তেল কিনা ..... প্রেমিকার বা প্রেমিকের রূপ গুণের বর্ণনায় তারা যে তেলের তেলেসমাতি দেখান তা এক কথায় অসাধারণ।
আমি ব্যাক্তিগত ভাবে রাজনীতিবিদ এবং কবি দুদলেরই তাই আমি তেলের ব্যবহার করতে দ্বিধাবোধ করি না।
সমস্যা কি-------- কৃষ্ণ করলে তো লীলাখেলা আর আমি করলেতো পাপ হওয়া উচিত না .... তেল উপকারি এক বস্তু ...... সবারই উচিত সবাইকে তেল দেয়া .... তেল দেয়াটাও একটা শিল্পের পর্যায়ে পড়ে...এটাকে শৈল্পিকভাবে উপস্থাপন করতে হবে।
ব্লগে সুষ্ঠ পরিবেশ বজায় রাখা আমাদের সবারই কর্তব্য..... আর তাই কেউ যদি দেখেন ...কেউ (........) ... করছে তো দুই এক ফোঁটা তেল ছেড়ে দিবেন .. তাতে কাজটা করতে সুবিধা হবে।
নিজের মধ্যে তেল জমিয়ে না রেখে এই অনন্ত সম্ভাবনাময় শিল্পকে বিকশিত করার দায়িত্ব আমাদের সবার।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


