somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাল রাতে গৃহত্যাগ করতে চাইছিলাম

০৮ ই জুলাই, ২০০৯ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"বনমালি তুমি পর জনমে হইও রাধা....." আফসোস,পরজনমে যাওয়া লাগলো না,এই জনমেই রাধা হয়ে গেলাম।হওয়ার কথাছিল কৃষ্ণ .... আর হইলাম রাধা.....।জীবনে অনেক বার অনেক নারী এসেছে,কিন্তু কপালের লেখা....কাউকেই ভালবাসিনি বা কারো সাথেই প্রেম বা অন্য কোনো সম্পর্কে যাইনি.... ছাত্রাবস্থায় সবাই দল বেঁধে সারা বাংলাদেশ গেল, কক্সবাজারে যেয়ে সেকি উচ্ছাস (ছবি দেখেছি) আর আমি গেলাম না..... আমার বাসার সবাই কয়েকবার কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়িয়ে এসেছে,কিন্তু আমি প্রতিবার উপেক্ষা করেছি.... তার কারণ আমার কবি মন একটা পণ করেছিল যখন আমি কলেজে.... প্রথম সমুদ্র দেখব তার সাথে যাকে আমি ভালবেসে আমার ক্ষুদ্র জীবনের সাথী করবো..... কিন্তু হায়, স্কুল লেভেল থেকে লাবণ্যের প্রেমের পড়ার আগ পর্যন্ত বন্ধুরা আমাকে নারীঘটিত ব্যাপারে সন্ধেহ করলেও আদতে আমি ছিলাম এ ব্যাপারে সম্পূর্ণ অনভিজ্ঞ......... সার্থক বা আংশিক কোনো প্রেমেও আমি সফল ছিলাম না..... কারণ আমি আমার স্বপ্নের ষোলআনা নারীকে তখনও পাইনি।
কিন্তু এক চমৎকার বসন্তের সকালে আমার কল্পনার ষোলআনা নারীকে দেখে আমার জন্ম জনম বা জনম জনম সবই ব্যর্থতার দিকে এগিয়ে যেতে থাকে ..... কি যে খারাপ একটা সময় আমি কাটিয়েছি.... এখনও কাটছে, বলে বোঝাতে পারবো না ........ যা হোক...... অনেক দিন কেটে যায় ..... আমার সুদিন আসে.... কিন্তু আমি সুদিন ধরে রাখতে পারি না.... প্রতিদিন ঝগড়া লাগে আবার অবশ্য মিট হয়ে যায়..... সবাই বলে এতে নাকি প্রেম গাঢ় হয় (ভুয়া)।আমার শুধু ভয় হয় ওকে যদি হারাই.... ও আমাকে বুঝায়। কিন্তু মন মানে না..... ও যদি ওর কোনো বন্ধু (ছেলে) কথা বলে .. আমার রাগে গা জ্বলতে থাকে,আমি চিল্লাপাল্লা করি.... ও বলে আমি নাকি নিচু মনের..... আফসোস .... আমার ভালবাসাটা দেখলো না .... কাল এমন একটা সুন্দর দিন ছিল আর আমি গাধা দিলাম ঝগড়া লাগাইয়া ... আসলে এখানে আমার দোষ নাই ..... উপরওয়ালাই আমাদের মধ্যে ঝগড়া লাগায়, আমাকে রাধা বিরহ দিতে চায় ..... একবার এক মেয়ে আমাকে খুব ভালবেসে ফেলবো..... মেয়েটার সমস্ত যোগ্যতা সত্ত্বেও আমি তাকে ভালবাসতে পারিনি..... আমি বলেছিলাম....ক্ষমা করে দিও .... আমার মন যাকে যায় সে তুমি না..... মেয়েটা আমাকে অভিশাপ দেয়, ও যে দুঃখ পেয়েছে আমিও যেন এই দুঃখের স্বাদ পাই..... আজ আমার বান্ধবীটার বিয়ে হয়ে গেছে.... ওকে বলতে ইচ্ছা করে ..... এই স্বাদ আমি পেয়েছি..... পাচ্ছি.... প্রতিদিন একএকটা ঝগড়া রাগ অভিমানে...... কাল আষাঢ়ী পূর্ণিমা আর দেখেন আমি লাগাইদিলাম ঝগড়া..... তখন মনের অবস্থা এত খারাপ কি আর বলবো ইচ্ছা করছি একদম সোজা হাটা দেই যেদিকে মন চায়.... অনেক চেষ্টা করছি কিন্তু পারছিনা.... ওর কেউ বন্ধু হলে বা কেউ ওকে কল দিলে মেজাজটা খারাপ হয়ে যায় ..... পান্না ভাইয়ের পোস্টে বলেছিলাম রাধার চেহারার সাথে আমার লাবণ্যের সাদৃশ্য অনেক ...... তাই আবার ছবিটা দিলাম .... দেখেন আমার প্রিয়তমাকে .... যার জন্য আমার সব সাধনা.....ভেঙ্গে যায়...বারবার।



এর জন্য মরাও যায় ........ কি বলেন??
হায়......"জন্ম জনমও গেল বিরহ শোকে...... এ বধূ কোন আলো .... কোন আলো লাগলো চোখে...... বুঝি দৃপ্তি রূপে ছিলে সূর্যালোকে ...... ছিল মনো তোমারই অপেক্ষা করে.....যুগে যুগে....দিনও রাত্রি ধরে......"





ছবিটা পান্না ভাইয়ের পোস্ট থেকে নেয়া..... তাকে বড় ভাইয়ের মত সম্মান করি.... তাই কৃতজ্ঞতা প্রকাশ করলাম না...
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×