কবিরা পৃথিবীর সবচেয়ে অবহেলিত একটা প্রজাতি,পুরাপুরি এখনো জাতি হতে পারেনি।স্বপ্নচারী.....পদ্মভূক (জেগে জেগে স্বপ্ন দেখে যারা) ভাবুক স্বভাবের জাতি থেকে এই প্রজাতির উদ্ভব।এরা স্বভাবগত নিষ্কর্মা,সাধারণত অর্থের সাথে বিরোধ থাকে...অর্থ প্রাপ্তি হতে থাকলে সদস্য পদ হারাতে হয়।
প্রেমে সফলতার দিক থেকে এরা ৯০% ব্যর্থ।
মায়াবনোবিহারীণি হরিণ/হরিণীদের পেছনে ছুটেই এদের দিন কেটে যায়... ফল স্বরূপ কিছু কবিতা বের হয়..... হরিণ/হরিণীরা মায়াই থেকে যায়.....
এরকম এক কবি এক বর্ষণমুখর দিনে রাস্তা দিয়ে হাঁটছিল...... আকাশে মেঘ বিদ্যুৎ খেলে যায়.... বৃষ্টি পড়তে থাকে.... ভাবুক কবি সব ভুলে বৃষ্টির রাস্তায় প্রিয়সীর কথা ভাবতে ভাবতে একটা কবিতা লিখে ফেলে..... কবিতাটা আমার কাছে চরম রোমান্টিক মনে হয়েছে,কেননা....... থাক আমি বললো না বুঝে নেবেন.... আসুন সেই প্রেমাসক্ত কবির কবিতাটা একবার পড়ি.....
তুমি চোখে কাজল দিও
আসব আমি দেখতে তোমায়
আসার পথে হারিয়ে গেলে
কাজল কালো মেঘের দিকে তাকিয়ে রব
বৃষ্টি হয়ে ঝোরো তুমি
অবাক হয়ে ভাববো আমি
মিষ্টি মেয়ে,তোমার শরীর এত শীতল
তুমি চোখে কাজল দিও
আসব আমি দেখতে তোমায়
আসার পথে হারিয়ে গেলে
ভাববো আমি আমার প্রিয়া এত লাজুক
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


