ব্যস্ত রাস্তা,উড়ন্ত চুল,ওড়নার বাতাস
আমি উপেক্ষা করে চলি
হকারদের ডাক,পকেটমারের হাত
আমি পাস কাটিয়ে চলে যাই
আলেয়ার মত হঠাৎ জ্বলে ওঠা তরুণীর মুখ
আমি হেলায় দৃষ্টি ফিরিয়ে নেই
বন্ধুদের আহবান- চল বসুন্ধরা যাই
আমি অযুহাত দাঁড় করাই
আমি সব কিছু উপেক্ষা করে হাঁটতে থাকি
আপাত দৃষ্টিতে গন্তব্যহীন হাঁটা
তুমি কি কিছুই বোঝনা,আমি কেন এভাবে হাঁটি
আগুনের মত নারী,তাদের শরীরের ছোঁয়া,মায়াবী চোখ
কেন আমি ধার ধারি না,তুমি কি বোঝ না
বন্ধুরা মন খারাপ করে,তবু আমি হাটি,তুমি বোঝ না
তোমার ডিপার্টমেন্টের সামনে,বাসের জন্য অপেক্ষারত
বিষন্ন চশমায় লাল জামায় এলোচুলে তোমাকে দেখব বলে
তুমি কি দেখ না?আমি কেমন উদভ্রান্তের মত দাঁড়িয়ে থাকি
তুমি কি বোঝ না,আমি কি রকম তোমাকে ভালবাসি
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


