Science Fiction সংক্ষেপে sci-fi, বাংলায় বৈজ্ঞানিক কল্প কাহিনীর সাথে পরিচয় নিজে নিজে যখন থেকে পড়তে পাড়ি তখন থেকে।প্রথম পড়া sci-fi .. কি যেন...উমমমম... খুব সম্ভবত টাইম মেশিন... তার পর অনেক অনেক বাইরের বই পড়েছি.... সবগুলো যতদূর মনে পড়ে কলকাতার বই... দেশি সেবা প্রকাশনীর বইও অনেক পড়েছি.....হুমায়ুন আহমদের সাথে পরিচয় মেট্রিক পরীক্ষার পর... তার পর তার ভাইয়ের সাথে,ততোদিনে বিদেশী অনুবাদ বৈজ্ঞানিক কল্প কাহিনী আমার পড়া মোটামুটি শেষ.... হুমায়ুন ভ্রাতাদয় বৈজ্ঞানিক কল্পের সাথে প্রেম মিশিয়ে ককটেল করে ছেড়ে দেয় ... ভাল লাগে.... জাফর স্যারের কিছু বইয়ের ব্যাপারে প্রশ্ন থাকলেও তার লেখা ভাল,সর্বসাধারণে বৈজ্ঞানিক কল্প কাহিনীর প্রসারে তাঁর ভূমিকা অনেক।
যা হোক সামুতেও অনেক শক্তিশালী বৈজ্ঞানিক কল্প কাহিনী লেখক আছেন
মুহম্মদ জায়েদুল আলম সিজার ভাই, পারভেজ ভাই, রোহান ভাই ও একটা লেখছেন.... আরও আরও আছেন যাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে না।
তবে তার মধ্যে আমার সবচেয়ে ভাল লাগে সামুতে অনেক নাম না জানা
বৈজ্ঞানিক কল্প কাহিনী লেখক আছেন যারা বলেন না তারা বৈজ্ঞানিক কল্প কাহিনী লেখক.... তাদের লেখায় বুঝাও যায় না কি শক্তিশালী বৈজ্ঞানিক কল্প কাহিনী ওনারা আমাদের উপহার দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত,তাদের নিরলস.... এই শ্রম মেধার বহি প্রকাশে আর অন্য অনেকের মত আমিও মুগ্ধ।
আসলে যে যা তাকে তো তার মূল্যায়ন করা উচিত,কি বলেন?
সেলিম ভাইয়ের মত ত্যাগী লেখকরা বৈজ্ঞানিক কল্প কাহিনী লিখে যাচ্ছেন আর রোহান ভাইয়ের মত লোকেরা তার ব্লগে লিংক রাখেন সাই-ফাই সিজারের.... এটা কিছুতেই মানা যায় না।
এই উজ্ঝ্বল প্রতিভাবান বৈজ্ঞানিক কল্প কাহিনী লেখকের প্রতি আমার ভালবাসা আমি বিনম্র চিত্তে স্মরণ করি।
অতীতের মত ভবিষ্যতেও সেলিম ভাইয়ের কাছ থেকে আরও সমৃদ্ধ বৈজ্ঞানিক কল্প কাহিনী পাব সেই আশায় অপেক্ষা করছি।
সরকার সেলিম ভাই আমার সালাম নিবেন।
আপনি হুমায়ুন আহমদের চেয়ে ভাল বৈজ্ঞানিক কল্প কাহিনী লেখেন।
লেখকের লেখা সর্বশেষ(এখন পর্যন্ত ) বৈজ্ঞানিক কল্প কাহিনী মঙ্গলে বন্দী তিন অনিন্দ্য সুন্দরী পড়তে এখনই চলে যান।
খবরে প্রকাশ লেখকের অটোগ্রাফ শিকারীরা ওনাকে খুঁজে হয়রান।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


