এভাবেই আমি রোজ নিজেকে খুঁজে পাই
ডাস্টবিন থেকে আবর্জনা চেটে খাই
মানুষ খেকে হঠাৎ শ্বাপদে রুপান্তর-
আমি সময়ের পাঁকে শ্বাপদ হয়ে জন্মাই।
কালো আত্মা ছড়াচ্ছে দূর্গন্ধ
সামনে যাবার সকল দরজা বন্ধ
নিজেই নিজের কামড়ে ধরি কানটা-
আমি নিজের সাথে নিজেই করি যুদ্ধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


