somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জোকস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা জোকস গুলোকে সংগ্রহ করে একত্রিত করা। মাঝে মধ্যে দু-একটা ঘসা-মাজা করে নিকিল তুলে নিজের নামেও চালিয়ে দিতে পারি।

ঈদ জোকস, সামু পরিবারের সকল ব্লগারদের ঈদ মোবারক।

১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বিবাহিত বাংলাদেশি পুরুষ বন্ধুদের উদ্দেশে'
কাল দুপুরে আমার এক বন্ধুর স্ত্রী ঈদ উপলক্ষে বাপের বাড়ি গেছেন। বন্ধু তখন অফিসে ছিলেন। বাড়ি ফিরে দেখেন, একটি কাগজে তার অনুপস্থিতিতে কী কী করতে হবে, তা লিখে টেবিলে রেখে গেছেন স্ত্রী :
আমি বাচ্চা নিয়ে মায়ের কাছে যাচ্ছি। নিচের নির্দেশগুলো পালন করবে :
১. বন্ধুদের ডেকে ঘরটাকে নোংরা জায়গায় পর্যবসিত করবে না, এর আগেরবার খাটের বক্সের ভেতর চারটে মদের খালি বোতল পেয়েছিলাম...
২. খাবার ঘরে বানিয়ে নেবে অথবা বাইরে হোটেল থেকে খেয়ে আসবে। ঘরে নিয়ে এসে গুষ্টিশুদ্ধ বন্ধু-বান্ধবকে খাওয়াবে না। এর আগের বার চারটে বিরিয়ানি ও তিনটে চিকেন কাবাবের বিল খাটের তলায় পেয়েছিলাম।
৩. চশমা আয়নার কাছে রাখবে। আগের বার ফ্রিজের ভেতরে পেয়েছিলাম।
৪. কাজের বুয়াকে ছুটি দিয়ে দিয়েছি। বেশি দরদ দেখাবার কোনো কারণ নেই।
৫. অতিরিক্ত আগ্রহ নিয়ে প্রতিবেশী কোনো মহিলাকে 'খবরের কাগজ এসেছে?' জিজ্ঞাসা করার কোনো কারণ নেই, আমাদের কাগজ, দুধ, লন্ড্রি সব অন্য লোক দেয়।
৬. তোমার জাঙ্গিয়া নিচের তাকে আর বাচ্চার জাঙ্গিয়া আলমারির ওপরের তাকে। গতবার বাচ্চার জাঙ্গিয়া ব্যবহার করেছিলে।
৭. তোমার সমস্ত রিপোর্ট স্বাভাবিক। বারবার ওই লেডি ডাক্তারের কাছে যেতে হবে না।
৮. আমার বোন আর ভাবির জন্মদিন গত মাসে ছিল। রাতে ফোন করে ওদের 'উইশ' জানাতে হবে না।
৯. ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড বদলে দিয়েছি। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বে।
১০. বেশি খুশি হয়ে অত্যধিক সাজগোজ করার দরকার নেই কারণ মিসেস ইমতিয়াজ, মিসেস মাসুদ, মিসেস জাহাঙ্গীর, মিসেস বেলাল সবাই বাপের বাড়ি যাচ্ছে।
১১. চিনি, চা পাতা চাইবার অছিলায় ওই শয়তান মিসেস মারুফের কাছে যাবার দরকার নেই, আমি সব এনে রেখেছি। আর সবচেয়ে দরকারি কথা...
১২. বেশি ওভার স্মার্ট হবার চেষ্টা করবে না, আমি যেকোনো সময় বাড়ি চলে আসতে পারি!!!



[বাপ্পাদিত্য বন্দোপাধ্যায়ের লেখা তাসের দেশ থেকে]
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৮ রাত ৯:২৯
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×