somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধন্যবাদ

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল ছিল আমার মেডিসিন প্লেসমেন্টের শেষ দিন । ডিউটি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে একটা কমপ্লেইন এল। কেবিনের দিকে এগুতেই কান্নার আওয়াজ কানে এল ! ঢুকে দেখলাম, একজন বৃদ্ধা শুয়ে, চোখ বন্ধ।
একটু দূরে তার ছেলে একের পর এক ফোন করেই যাচ্ছে আর বলছে- হ্যালো অমুক, তাড়াতাড়ি হাস্পাতালে চলে এসো , মা'র অবস্থা ভাল না ।
আর সামনে ভীষণ রকম কান্নাকাটি করছে তার চল্লিশার্ধ কন্যা ।
আমি ঢুকতেই মহিলা আমার হাত ধরে বলল, ম্যাডাম , প্লীজ আমার মা'কে দেখুন । মা বোধহয় আর নেই । খুব দ্রুত এক্সামিনেশন করে বললাম, আপনি শান্ত হউন , আপনার মা এখনও বেঁচে আছে , ভালো আছে।

ফাইল দেখতে দেখতে কথা বলে জানতে পারলাম যে , যে Ryles-tube insert করা হয়েছে সেটা দিয়ে খাবার যাচ্ছে না (নন মেডিক্যাল বন্ধুদের উদ্দেশ্যে বলছি - এই টিউবটা প্রায় সবাই দেখে থাকবেন, যে সব রোগীর পক্ষে স্বাভাবিকভাবে খাদ্য গ্রহন করা সম্ভব না ,যেমন স্ট্রোক - তাদের নাসাঃরন্ধ্র দিয়ে পাকস্থলী পর্যন্ত এটা ঢোকানো হয়) । ডিউটিরত নার্স কিছুক্ষন চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে তারা ধরেই নিয়েছে বৃদ্ধা আর নেই ।

আর দেরি না করে ঝটপট নতুন একটা টিউব আনালাম। তাদের কাউন্সিলিং করতে করতে আমি ধীরে ধীরে পুরনো টিউবটা খুলে নতুনটা insert করলাম । আল্লাহর রহমতে খুব সুন্দর ভাবেই হয়ে গেল । খাবারও চলে গেল সুন্দর। যাই হোক, attendentরা যথেষ্ট অবাক !এবার আমার অবাক হওয়ার পালা ।

সব কিছু বুঝিয়ে নিজের রুমে ফেরার জন্য পা বাড়াচ্ছি ঠিক তখন বৃদ্ধার মধ্যবয়সী ছেলে আমাকে অবাক করে দিয়ে বলল, " থ্যাঙ্ক ইউ ডক্টর ! থ্যাঙ্ক ইউ সো মাচ । expert hand আপনার (!) . এত দক্ষতার সাথে ,এত সুন্দর ভাবে একবারেই আপনি টিউবটা ঢুকিয়ে দিলেন ! জানিনা কি বলে ধন্যবাদ জানাব । " পাশে দাঁড়ানো নার্সও দেখলাম তার কথায় বেশ সায় দিচ্ছে !

প্রায় তোতলাতে তোতলাতে বললাম, "..এটা কোন ব্যাপারই না । পরবর্তীতে কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন ।"

ভাবছেন, অবাক হওয়ার কি হল...এটা আসলেই তেমন কোন সিরিয়াস ব্যাপার ছিল না, তবে আমার নন-মেডিক্যাল বন্ধুরা বিশ্বাস করবেন কি না জানিনা , ৪ মাস ইন্টার্ন জীবনে তো বটেই, এমনকি আমার ৫ বছর মেডিক্যাল জীবনে এই প্রথম কোন রোগী/ attendant আমাকে ধন্যবাদ জানাল :)


ধন্যবাদ- খুব ছোট্ট কিন্তু শক্তিশালী এই শব্দটা কত সুন্দর ভাবেই না মন খারাপ করা একটা দিনকেও হঠাত খুব আপন করে দিতে পারে ! সেদিন প্রথম জানলাম ।
আমিও ধন্যবাদ জানাতে ভুল করলাম না আমার প্রভুকে :)
১৪টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×