somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুয়াডাঙ্গায় সরকারি ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ

০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চুয়াডাঙ্গার দর্শনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

দর্শনা পৌর ভবনের পেছনে ২ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র ভবন। সম্প্রতি এর নির্মাণ কাজে প্রয়োজনীয় রডের পরিবর্তে বাঁশের চটা বা কঞ্চি ব্যবহারের অভিযোগ ওঠে। একই সঙ্গে নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহারেরও অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্মকর্তারা।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান ও জেলা কৃষি কর্মকর্তা নির্মল কুমার দে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তারা।

৩ হাজার ৭৫০ বর্গফুটের একটি আধুনিক ল্যাবরেটরি ও অফিস ভবন নির্মাণের কাজ পায় রাজধানীর ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনাল। এরই মধ্যে ভবনের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে।

এদিকে, গাইবান্ধার একটি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজেও রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ উঠেছে।

এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার কোরে সদর উপজেলার মেঘডুমুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারের মেঝে ঢালাই করছিলো নির্মাণ শ্রমিকরা। এ সময় এলাকাবাসী সেখানে গেলে নির্মাণ শ্রমিকরা পালিয়ে যায়। এর আগেও রাতের আঁধারে শৌচাগারের ছাদ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয় বলে জানান তারা।

গত বছরের সেপ্টেম্বরে জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের আওতায় ৭ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজ শুরু হয়। পরে আব্দুল খালেক নামে সাদুল্যাপুর উপজেলার এক ঠিকাদারকে নির্মাণকাজের দায়িত্ব দেয়া হয়।

এদিকে, তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪১
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×