জন্মদিনে কবি আলাউদ্দিন আল আজাদ বন্ধুবরেষ
কবির চরিত্র আছে অন্তর্গত তোমার আত্মায়
বিপ্লব তোমাকে দেয় ক্রমাগত আলোর সঙ্কেত
বাংলার মানুষ আর এদেশের শস্য মাটি ক্ষেত
তোমার রচনা জুড়ে বেঁচে আছে বিচিত্র প্রভায়
তুমি কবি সৎ কথাশিল্পী বন্ধু শিক্ষক আজাদ
ঘনিষ্ঠ মানুষ জানি ভালোবাসো দেশ ও প্রকৃতি
মহৎ পটুয়া এক ছবি আঁকো নেই ভয় ভীতি
অসংখ্য পাঠক চিত্তে আন্দোলিত জীবন অগাধ
ভাষার নিপুণ কাজে কবিতার একান্ত কল্লোলে
তুমি দীপ্ত কর্মী আছে রক্তলোকে ভোরের মোহনা
বৃষ্টি, অলৌকিক সেই মোমবাতি, আছে জ্যোতিকণা
পৃথিবীর ছায়া বাংলার নিসর্গ জড়ে কোলাহলে
বেঁচে থাকো সুস্থ থাকো সুন্দরের কাছে দীর্ঘদিন
আনন্দে আনন্দে হোক উৎক্ষিপ্ত শুভ জন্মদিন
কবিতাটি ফজল সাহাবুদ্দিন লিখেছিলেন ২ এপ্রিল ২০০৬,
আলাউদ্দিন আল আজাদের জন্মদিন উপলক্ষে
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


