উইকিলিকস যে আড়াই লক্ষাধিক গোপনীয় মার্কিন কূটনৈতিক তারবার্তা প্রকাশ করেছে, সেই বিশাল ভান্ডারে ঢাকার মার্কিন দূতাবাসেরও হাজার দুয়েক তারবার্তা ছিল।
বহুল আলোচিত ১-১১এর কিছু আগের তারবার্তায় জানা যায় - সাম্রাজ্যবাদি দেশগুলো শুরু থেকেই এ নিয়ে কলকাঠি নাড়ছিল, হাসিনাকে ব্ল্যাকমেইল করার পরিকল্পিত সম্মিলিত চেষ্টা দেখা যায়। ঢাকায় তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস ও ব্রীটিষ হাইকমিশনার, এই দুই রাষ্ট্রদুত বিএনপির প্রস্তাবিত এমন একটি সম্ভাব্য চিত্র বর্ণনা করেন, যেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বোঝাপড়ার ভিত্তিতে যে পরবর্তী ১২ মাসের মধ্যে আবার নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে।
(পাঠকদেরর মনে থাকবে হয়তো ১- ১১র কিছু আগে ডঃ ইউনুস একটি সম্বর্ধনা অনুষ্ঠানে ঠিক এইরুপ প্রস্তাব রেখেছিলেন)
দুই রাষ্ট্রদুতের মাধ্যমে সেই প্রস্তাবই দেয়া হয়েছিল -
"ইয়াজুদিনের অধিনে নির্বাচন মেনে নেন, ১ বছর পর প্রকৃত নিরপেক্ষ নির্বচন হবে"
হাসিনা এইসব ছেলেমানুষি প্রস্তাব তৎক্ষণাৎ প্রত্যাক্ষান করেন।
এর পর ভয় দেখানো হল সামরিক হস্তক্ষেপ ও দেশছাড়া করার হুমকি। বিচক্ষন হাসিনা খুব আত্নবিশ্বাসের সাথে এসব সাম্রাজ্যবাদি হুমকি উড়িয়ে দিতে দেখা যায়।
ব্র্যাভো শেখ হাসিনা।
সুত্র - প্রথম আলো অনলাইন
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




