ফুল-পাখি-প্রজাপতি জল ফড়িং লইয়া ক্যামন অদ্ভুত সংসার হয় কবিদের! আমার ও যে ইচ্ছা করে কিছু লেখি!
মানুষের সংসার আর ভাল্লাগে না ! মানুষকে নিয়া বহুত স্বপ্ন ছিলো আমার !!!মানুষ আর মানুষ নাই! এখন কার পৃথিবীতে আবেগ-অনুভূতি-চামড়ার রং---সব কিছুর লিকুইড ভ্যালু আছে । ক্যাবল একমাত্র ভ্যালুহীন মাল হইলো 'মন'!
আমার বৃষ্টি প্রিয়-সবুজ মনটারে নিয়া কোথাও যাবার জায়গা নাই আমার !
আমার একটা সংসা র চাই। খুব নির্মল,সহজ-সরল কবিতার সংসার!
তয় কবিতারা আমার উপর বড্ড ব্যাজার! সারা রাইত জানালার পাশে মাধবীলতা আর বুকের উপর সাদা কাগজ নিয়া পইরা থাকি! একটা শব্দও প্রসব হয় না এই মানুষটার দ্বারা। ছোটবেলায় কত শাপলা কুড়াইছি; শিউলি ফুলের মালা গাথছি! তখন আমার কবিতা লোখার ইচছা ছিলো না ! তখন আমার জীবনটাই ছিলো আস্ত একটা কবিতা !কিন্তু ;এহন আমার জীবনর সব রং,কবিতার সব ছন্দ হারাইয়া গ্যাছে! আমার জীবন এখন কবিতা হীন!!!!
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৭ সকাল ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



