কার্টুনিস্টদের জন্য দুঃসংবাদ। আমার কার্টুন প্রয়োজন। কার্টুনের বিনিময়ে তেমন কিছুই দিতে পারবো না, তবে কৃতজ্ঞতা স্বীকার করবো আমরণ (বালিকা কার্টুনিস্ট হলে অবশ্য প্রতিদানে আদর করে দিতে নিমরাজি আছি!)।
কার্টুনের বিষয়বস্তু হচ্ছে এমন ঃ
01. একটা মুমূর্ষু মুরগি
02. ক. একটা সবুজ এলিয়েন নাক খুঁটছে
খ. দুটা সবুজ এলিয়েন নিজেদের মধ্যে আলাপসালাপ করছে
03. ব্যাটম্যানের জামা পরা একটা কুকুর
04. সানগ্লাস পরা পৈশাচিক হাসি ঠোঁটে একটা ছাগল
05. সারাগায়ে ব্যান্ডেজ জড়ানো এক আদমসন্তান, বগলে ক্রাচ
06. রিকশাঅলার সাথে ঝগড়া করছে এক লোক
07. গীটার হাতে নেচেকুঁদে বেড়াচ্ছে আইনস্টাইন
08. দুইটা মাটির ব্যাঙ্ক
পরে আরো কিছু আঁকতে দিতে পারি। কাগজে এঁকে স্ক্যান করে দিলেও সই, কোন সফটওয়্যারে এঁকে দিলেও সই। ইন ফ্যাক্ট সব-ই সই।
আপাতত এ-ই। যারা আমাকে কার্টন দান করবেন তাদের প্রতি অগ্রিম ধন্যবাদ। বাকিরা দুষ্ট।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


