বাঘ ঝিমাচ্ছিলো গাছের নিচে চিৎপটাং হয়ে শুয়ে। সিংহ একশো হাত দূরে থেকে চেঁচিয়ে উঠলো, পারলে কাঙারুরটা মেরে দেখাও!
বাঘ একটা চোখ বুঁজে, আরেকটা চোখ খুলে বললো, কে ওটা, সিংহ নাকি? দূরে কেন? কাছে এসো!
সিংহ আরো দশ হাত দূরে সরে গিয়ে চেঁচিয়ে উঠলো, হ্যাঁ, কাছে যাই আর আবারও খাই আর কি! যা যা, পারলে কাঙারুরটা মার গিয়ে!
বাঘ ফুড়ুক ফুড়ুক করে হাসলো। বললো, কাঙারু বড় লাফায়। মলম মাখানো যাচ্ছে না। দেখি ওর লাফঝাঁপ একটু কমুক, মলমটা মাখিয়ে নিই, তারপর যা তোমাকে দিয়েছি তা ওকেও দোবো। অ্যায়সি ভি কেয়া জলদি হ্যায়?
সিংহ পকেট থেকে এক কৌটা মলম বার করে নিজের কুস্থানে মাখতে শুরু করলো। মুখে কিছু বললো না। বড় ব্যথা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




