1
সন্তাপে জেগে উঠি অচল কূহক
অন্তরালে হেসে ওঠে বিপক্ষচেতনা অসহায়
নীলমলাটের আলো, নীলছবি, নীলধোয়াশায়
বেনোজলে ভেসে যাওয়া চাদ তবে কিসের রূপক??
2
কিম্ভুত পদস্খলন বা স্খলিত পদের কম্পন নৃত্য নয়
শক্তি মা'র শক্ত তাবিজ বাইজি বেটির গলায়
তেরে কেটে ধা ধিন ধা ধিন বোল
একি শীত শীত লাগে,ঘুমঘোরে হারিয়েছে সোনালি তহবন,
কোথা পাই , বাড়ী জুড়ে বরযাত্রির ভীড় লজ্জাশ্রাবন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




