বাসায় টেলিফোন ছিলো না তাই অসময়ে
অন্তরালে কেউ জানয় নি ভালোবাসি
মুঠোফোনে নিবিড় আলাপনেও কেউ জানাতে পারে নি
আমার মুঠোফোন ছিলো না।
নীলখামে সুগন্ধি মাখা চিঠি আসে নি,
চিঠি লেখারও কেউ ছিলো না,
স্কুল কলেজের গেট, বিপনিবিতান দাপিয়ে বেড়ানো বিপ্লবি প্রেমিকপ্রবর হয়ে উঠতে পারি নি আপন দ্্বিধায়
এমন কি রণেন রমেশ রহিম করিম হাবিজাবি সকলেই
যখন কলেজের কড়িডোরে ভীত হাতে চিরকুট চালাচালি করছে আমি সে গড্ডালিকাপ্রবাহে নিজেকে মেলাতে চাই নি।
একটু ব্যাতিক্রমি হতে হবে ভেবে,
কলেজ বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পেড়িয়ে
ঘাসলতাপাতা পার্কের ব্রেঞ্চ
কোথাও দু দন্ড বসে সুরঞ্জনা বনলতাদের সাথে একান্ত আলাপন হলো না,
মেধাবি ছাত্র নই তাই প্রাইভেট টু্যইশনেও কাউকে পেয়ে যাবো এমন ঘটনা ঘটে নি...........................
তাহলে ঘটলো কি? কি ঘটলো জীবনে?
এই যে বসে বসে
চীনাবাদাম খেয়ে ছাইপাশ করছি,
এটাও বা কম কিসে??
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



