খোঁয়ার থেকে
--------------------
বান্ধা জীব
অভয়ারণ্য থেকে আমি ডাকে পাঠাচ্ছি
অমার অজীর্ণ খাওয়া পাতাগুলো
এক খাবলায় উড়িয়ে দিচ্ছি ঘাসের চামড়া
কাঁঠালের বাদামী বাকল।
খোয়ারের ঢিবি থেকে আমি মেপে নিচ্ছি
দেয়ালের উচ্চতা
লাফিয়ে হবো পার এ বন্দীশালা।
জুরাসিক পার্কে ডিম ফুটাচ্ছে প্রাগৌতিহাসিক ডাইনোসর
আমি খুড়ে খুবলে উঠিয়ে আনছি প্রত্নবস্তু
খোঁয়ারের প্রহরীর ভাতঘুম ভাঙবার আগেই
আমাকে পালাতে হবে, বাই।
-----------------------------------------------------------
অনেক দিন আগে সুমন বলেছিলো একটু কবিতার প্যারোডী করো, তেমন আগ্রহ ছিলো না আমার। ইদানিং আসলে তেমন কিছু লিখবার খুঁজে পাই না। পিঠ চুলকা চুলকি আর অহেতুক সন্ত্রাসের বিরুদ্ধে কিছু করবার নেই।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



