somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনপুরার পাইরেটেড ভিসিডি আছে?

১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনপুরা ব্যবসা সফল ছবি। অনেক দিন পরে বাংলাদেশের সিনেমা হলে সব শ্রেণীর দর্শক গিয়েছে এই বাংলাদেশের প্রেমের ছবি দেখতে। গিয়াস উদ্দীন সেলিমের পরিচালনা ছবির গল্প, মিলি, চঞ্চলের অভিনয়, এবং অর্ণবের সুরারোপ করা গান, সব মিলিয়ে ছবিটির দর্শক চাহিদা প্রবল।

দর্শক চাহিদা প্রবল বলেই একটা সম্ভবনা ছিলো এই ছবিটা পাইরেসির শিকার হবে, এবং অবশেষে এই আশংকা সত্য হয়েছে, গতকাল সকাল থেকেই ঢাকার বিভিন্ন ক্যাবল অপরেটর এই ছবির পাইরেটেড ভিসিডি দেখানো শুরু করে ডিশের লাইনে।

গিয়াসউদ্দিন সেলিম এবং এ ছবির সংশ্লিষ্ট অন্য সবাই ব্যক্তিগত ভাবে সকল ক্যাবল অপরেটরকে অনুরোধ করে সাময়িক ভাবে এই ছবির পাইরেটেড ভিসিডি প্রদর্শন বন্ধ করতে সফল হলেও এর শেকড়ে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন,

বাংলাদেশের বাস্তবতাই এমন- এই দেশ সফটওয়্যার পাইরেসিতে বিশ্বে ২য় স্থান অধিকার করেছে, প্রথম স্থান ভারত কিংবা চীনের, তবে বাংলাদেশের ৯২% সফটওয়্যার পাইরেটেড।

এখানে পাইরেসী আইন তেমন কঠোর ভাবে প্রয়োগ করা হয় না, এমন কি সরকার কিংবা প্রশাসনের কোন অংশ আদতে পাইরেসীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটাও নির্ধারণ করা নেই। এই সার্বিক সংযোগহীনতা কিংবা সমন্বয়হীনতা বাংলাদেশে পাইরেসীকে উৎসাহিত করছে।

এটাকে বাস্তব ধরে নিয়ে অন্য নির্মাতারা নিজেদের ছবির ডিভিডি, ভিসিডি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানকে প্রদান করে নিজেরাই লাভের অঙ্ক ঘরে তুলছে, গিয়াসউদ্দিন সেলিম এ দিক থেকে খুব বেশী ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন মনে হয় না।

বাংলাদেশের বাস্তবতা মেনে নিয়েই তার মার্কেটিংয়ে নামা উচিত ছিলো। গত ৪ মাস এই ছবির পাইরেটেড ভিসিডি বাজারে আসে নি, তার কারণ সম্ভবত এই ছবি সংশ্লিষ্ট মানুষেরা নিজেরাই প্রতিটা প্রেক্ষাগৃহের খোঁজখবর রেখেছেন নিয়মিত।

বাংলাদেশের ছবির দর্শক বাংলাদেশে প্রচুর, তবে এই বিকল্প ধারার বাণিজ্যিক ছবিগুলোর প্রধান চাহিদা বিদেশে, যদি নিজেরা উদ্যোগী হয়ে এই ছবির কলাকুশলীগণ ছবির ডিভিডি তৈরি করে বিদেশে নির্ধারিত দামে বিক্রয় করতো তবে আরও লাভবান হওয়ার সম্ভবনা ছিলো, এমন কি বিদেশের কয়েকটি প্রেক্ষাগৃহে এ ছবি চালালেও বাড়তি লাভের সম্ভবনা ছিলো। বিদেশে বাঙ্গালীরা অন্তত ৫০ মাইল গাড়ী চালিয়ে ছবি দেখতে আগ্রহী।

যা হওয়ার তা হয়ে গিয়েছে, সেটা ফেরানো যাবে না। ক্যাবল অপারেটরদের দোষ দেওয়ার কিছু নেই, তারা নিজেরাই ভিসিডি কিনে প্রদর্শন করছে, মূলত প্রশাসনিক জটিলতা কিংবা সমন্বয়হীনতাকে দোষারোপ করা যায় এই বিপর্যয়ের জন্য।

এখন পর্যন্ত দোষীদের বিষয়ে কোনো অনুমাণ করা যায় নি, পাইরেটেড ছবির ব্যবসা যারা করে তাদের সংখ্যা হাতে গোনা, এদের যে কাউকে জিজ্ঞাসা করলেই হয়তো জানা যাবে, কারা কোথা থেকে এই ছবির প্রিন্ট সংগ্রহ করে ভিসিডিতে রুপান্তরিত করেছে।

শাস্তির পরিমাণ যেমনই হোক, যদি দোষী ব্যক্তিকে আদালতে সোপর্দ করবার ব্যবস্থা করা যায় আদালত উপযুক্ত কারণ দর্শিয়ে এই ব্যক্তিকে বিশাল অঙ্কের জরিমাণা প্রদান করে একটা উদাহরন সৃষ্টি করলে ভবিষ্যতে পাইরেসীর প্রকোপ কমলেও কমতে পারে।
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×