somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ মুজিবের মৃত্যু

২২ শে জুলাই, ২০০৯ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানুয়ারী ১, ১৯৭৫, নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি নিবন্ধ পুনরায় প্রকাশিত হয় দ্যা লেজারে। আমলাতান্ত্রিক জটিলতা উন্নয়নের অন্তরায় এবং সেখানে হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে মৃত্যুবরণ করেছে।
বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সময় জাতিসংঘের অনুমান ছিলো, যদি দেশটিকে ১.৫ বিলিয়ন ডলার অনুদান দেওয়া হয় তবে দেশটি বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারবে,

দাতা দেশগুলো ৩ বিলিয়ন ডলার অনুদানের অঙ্গীকার করলেও দেশটিতে এখনও প্রশাসনিক কাঠামো গড়ে উঠতে পারে নি। দেশের মানুষের গড় আয় ৬০ থেকে ৭০ ডলার।
দেশটির প্রতিষ্ঠিত একজন অর্থনীতিবিদ মন্তব্য করেছেন, আমি জানি না এরপরে কি ঘটবে, আমি সব আশাই ছেড়ে দিয়েছি। এমন কি আমার নিজের পরিবারের ভরণপোষণের সামর্থ্যও আমার নেই।

গত বছরের চালের মূল্যস্ফ্রীতি ছিলো ২৪০ শতাংশ। দেশটির প্রধান রপ্তানী দ্রব্য পাটজাত পণ্যের উৎপাদন হ্রাস পেয়েছে, স্বাধীনতাপূর্ব সময়ের চেয়ে বর্তমানে পাটজাত দ্রব্যের উৎপাদন ৪০ শতাংশ হ্রাস পেয়েছে।
অর্থনৈতিক দুর্দশা এবং সীমাহীন দুর্নীতির কারণে দেশটির মানুষ শেখ মুজিব এবং আওয়ামী লীগের তীব্র সমালোচনা করছে।
একজন সম্পাদক মন্তব্য করেছেন, বিষয়টা দুঃখজনক, বাংলাদেশের পরিস্থিতি দেখে মনে হয় একজন উপজাতি সর্দার একটি গ্রাম শাসন করছেন তার নিজের পছন্দের ব্যক্তি এবং অনুগত আত্মীয়দের দ্বারা।

জানুয়ারীর ২৫ তারিখে শেখ মুজিবর রহমান সংবিধান সংশোধন করে নিজেই সর্বময় ক্ষমতার অধিকারী হলেন। এটিকে তিনি দ্বীতিয় বিপ্লব হিসেবে ঘোষণা করেছেন।

শেখ মুজিবর রহমান অনুমাণ করছেন এই সর্বময় ক্ষমতা তাকে দেশের দুবৃত্তদের নিয়ন্ত্রন করতে এবং দুর্নীতিগ্রস্থ সরকারী কর্মকর্তাদের নিয়ন্ত্রন করতে সহয়তা করবে।

আগস্ট ১৫, ১৯৭৫, ইসলামপন্থী সামরিক বাহিনীর সদস্যরা গতকাল এক ক্যু এর মাধ্যমে সমাজতান্ত্রিক সরকারের পতন ঘটিয়েছে বাংলাদেশে।

শেখ মুজিবর রহমান তার নিজস্ব দেহরক্ষীদের গুলিতে নিহত হয়েছেন। আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মোশতাক আহমেদ পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহন করেছেন।

রেডিও সম্প্রচারে ঘোষণা করা হয়েছে, খন্দকার মোশতাক তিন বাহিনীর প্রধান , ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইজি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী এবং জাতীয় রক্ষীবাহিনীর প্রধানের সমর্থন পেয়েছেন।

দেশের মানুষ মসজিদে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করে এবং শোকরানা নামাজ আদায় করে।
দেশটির নাম বদলে রাখা হয়েছে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ।

বাংলাদেশের সাথে ভারতের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। এই উপলক্ষে বিশেষ বেতার ভাষণে নবনিযুক্ত রাষ্ট্রপতি দেশের সকল শান্তিপ্রিয় জনগণকে নিজ নিজ দায়িত্ব পাললের এবং সরকারের সাথে সহযোগিতার আহ্বান জানান।

এ বছরের জানুয়ারী মাসে ক্রমবর্ধমান দুর্নীতি মোকাবেলা করতে সংবিধান সংশোধন করে শেখ মুজিবর রহমান রাষ্ট্রপতিশাসিত একদলীয় রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করেন, এবং এর ফলে তার জনপ্রিয়তা ব্যপকভাবে হ্রাস পায়।

টাইমস ম্যাগাজিন ২৫শে আগস্ট ১৯৭৫ তাকে নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করে । সেখানে বলা হয় এতে কোনো সন্দেহ নেই মুজিব দেশটিকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।

http://www.amarblog.com/raselpervez/70686 বিস্তারিত......
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৯ রাত ৯:০৩
১০টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×