somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“প্রবাসের ক্লান্তি লগ্নে”

২৬ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত মাসে একটা লিখা লিখেছিলাম “প্রবাসের কষ্ট দেখুন” সবাই দু:খ করেছিল। আজ এই লিখা পড়ে হয়তো অনেকে খুশী হবেন। ১৯/০৩/২০০৯ইং তারিখে রাতে ডিনার করতে গিয়েছিলাম Mc Donald’s এ ।খানা খেয়ে বাহির হয়ে গাড়ীর কাছে আসতে দেখি আমার গাড়ীর পাশে একটা লোক গাড়ী পরিষ্কার করছে। মাথায় দেখলাম বঙ্গ বীর কাদের সিদ্দিকীর সেই প্রিয় “গামছা”টি। কাদে একটা ১০০% সুতার লাল শালু কাপড়। বুঝতে আর বাকী রইল না যে ওনি বাংলাদেশী।
হযরত আলীর কষ্টে কথা শুনলাম এবার ওনার কথা একটু শুনি ওনি কি অবস্থায় আছে। ওনার সাথে আমি ৩১ মিনিট আলাপ করে যাহা জানতে পারলাম তাহলো:
নাম:আবদুল সহিদ ,দেশের বাড়ী বি,বাড়ীয়া,বান্চারাম পুর থানায় । তার চার মেয়ে,এক ছেলে। খুব শুখেই আছেন। তিন মেয়ের বিয়ে দিয়েছেন। একমেয়ে বাকী মাএ ক্লাস নাইনে পড়ে। ছেলেটা দেশে লেখা পড়া করে না রাজনীতি করে।এস,এস,সি পরীক্ষা ও দেয় নাই।আত্নীয় স্বজন সবাই বলল বিদেশ নিয়ে যাওয়ার জন্য।তাই ১৭ বছর বয়সে ছেলেকে সৌদি নিয়ে এসেছে। ছেলে এখন ভালো চাকুরী করে।বাংলা টাকায় ৩০হাজার টাকা বেতন পাই। ছেলে এসছে আজ ২ বছর। ছেলের এখন স্বাস্থ্য হয়ে গিয়াছে। গত ৬মাস আগে ছেলেকে বিয়ে করাইয়াছি টেলিফোনের মাধ্যমে।চাচাতো ভাইয়ের মেয়ে। মেয়ের বাবা ও কুয়েতে থাক।
আবদুল সহিদ চাকুরী করেন রিয়াদে নাম করা কোম্পানীতে ক্লিনিয়ার হিসেবে। বেতন ৪০০ রিয়াল খাওয়া নিজের, থাকা মালীকের।২ বছর পর ছুটি পাই।দেশে না গেলে টিকিটের টাকা দিয়ে দেয়।সৌদি এসেছে ১৯৯৩ ইং সালে।এখনো এই কোম্পানীতে আছেন। বলল যে কোম্পানী খুব ভালো। আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেয়। দুপুর ২টায় অফিস ছুটি হওয়ার পর বাসায় এসে খাওয়া খেয়ে বাহির চলে আসি। রাত ৯টায় গাড়ী আসবে আবার বাসায় চলে যাব। সে মোট ১৫টা গাড়ী পরিষ্কার করে একদিন পর একদিন। একটা গাড়ী থেকে সে মাসে পাই ৫০রিয়াল(৯০০ টাকা)।২টা সৌদি বাসা ক্লিন করে মাসে পাই ৪০০ রিয়াল। সব খরচ বাদ দিয়ে তার মাসে থাকে ২০,০০০ টাকার মতো। ছেলের আর তার মোট মিলিয়ে সে প্রতি মাসে ৫০,০০০ হাজার টাকা দেশে পাঠাই। ছেলে তাকে শুধু বলছে দেশে ছলে যাওয়া জন্য। আর বিদেশ করার প্রয়োজন নেই। ছেলেই সব দেখবে।সে ও রাজী হয়েছে আর মাএ ৬ মাস সে একেবারে দেশে চলে যাবে। আর বিদেশ করবে না। যাওয়ার সময় ছেলেকে দেশে নিয়ে যাবে বড় করে অনষ্ঠান করে একসাথে ছোট মেয়ের ও বিয়ে দিয়ে দিবে। তাই তাকে আরো ৬ মাস অপেক্ষা করতে হবে। সে যদি ও কষ্ট করে কিন্ত তার চেহারার মাঝে কোন কষ্টের দাগ নেই। সংসার আর পরিবারকে নিয়ে চিন্তা করতে করতে ৫৫ বছরে চুল,দাড়ি সব সাদা হয়ে গিয়াছে। প্রবাসে যারা আছে তারা প্রাই সবাই এ রকম। ভালবাসার মানুষটিকে রেখে প্রবাসের একাকীএ জীবন কেমন তাহা বুঝানো সম্ভব না যারা প্রবাসে আছে তারাই একমাএ জানে।
আবদুল সহিদ ৬ মাস পর প্রবাসের ইতি টানতে যাচ্ছে। তাকে বললাম দেশে যাইয়া কি করবেন । তার সোজা উওর নাতী আর নতনীদের নিয়ে জীবনের বাকী সময় টুকু আনন্দ উল্লাস করে কাটিয়ে দিব। প্রবাসের টাকা দিয়ে যে জাগয়া জমি ক্রয় করেছি তাহা দেখা শুনা করলেই বাকী জীবনে কাহরো কাছে হাত পাততে হবে না।আমি জীবনে যেটা কল্পনা করি নাই তার ছেয়ে বেশী পেয়েছি আল্লাহর কাছে লাখো শোকর। আমি খুব সুখী । এর ছেয়ে বেশী সুখী আমি হতে চাই না ভাই।
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×