somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি এমন হয়! কোথায় যাব ? কি করব ?

১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু:খ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজ এই লিখা লিখতে হবে তাহা কখনো চিন্তাই করিনি। আমরা প্রবাসী তাই নিজ মাতৃভূমিকে নিয়ে চিন্তাটা একটু বেশী করি। এ কথাটা প্রত্যেক প্রবাসী একবাক্য স্বীকার করবেন। আমাদের রক্ত মাংশের দেহটা শুধু প্রবাসে পড়ে থাকে,আত্তা বা হৃদয়টা পড়ে থাকে, সুজলা,সুফলা শষ্য শ্যামলা, প্রিয় মাতৃভুমি বাংলাদেশে।
জম্ম এবং মৃত্যু আল্লাহর নির্ধারন করে থাকেন। আমাদের জম্মের পর সৃষ্টি কর্তা টাইমার লাগিয়ে ছেড়ে দিয়েছেন। ০০ তে আসলে আমাদের জীবনের সমাপ্তি ঘটবে এটাই বাস্তব সত্য। এই নিয়ে আমরা মানব জাতি কি লংকা কান্ডই না করে থাকি। তার বাস্তব উদহরন হলো আমার প্রিয় বাংলাদেশ। সারা দিন কাজ করে সন্ধ্যার পর আমার প্রিয় নোয়াখালী ওয়েব এ যখন চোখ রাখি দেখি বাংরাদেশের ৬৮ হাজার গ্রামের খবর দেখি কোথায় কি হচ্চে।নোয়াখালী ওয়েব মাটির নীচে কি হচ্চে সেটাও মনে হয় পাঠকদের জন্য সংগ্রহ করে,বিবিসি,সিএনএন ও আলজাজিরার মতো। তাই আমার এতো প্রিয়। সেই প্রিয় ওয়েব সাইডটির লিংকটা ও দিয়ে দিলাম পাঠকদের সুবিধার জন্য। http://www.noakhaliweb.com.bd/index.php
আমার প্রিয় নেতা, জাতীয় নেতা,বাংন্গালীর প্রিয় নেতা মরহুম শেখ মুজিবর রহমান। আমাদের স্বাথীনতার নেএীত্ব দিয়েছেন। তার নেএীত্বে আমরা স্বধীনতা অজর্ন করেছি। এটা এক বাক্য সবাই স্বীকার করে। এই কথাটা যে অস্বীকার করবে সে বান্গালী নয়। সে হলো বাংলাদেশের শক্র। শেখ মুজিবকে বাংলাদেশের মাটিতে নতুন করে পরিচয় করানোর কোন দরকার হয় না। শেখ মুজিব দেশের জন্য কি করেছে সেটা বাংলাদেশের মানুষ দেখেছে। আইন করে প্রকাশ করতে হবে কেন? জোর করে কি কিছু আদায় করা যাই? যারা এই নীতিতে বিশ্বাস করে, আমার মনে হয় তারা বোকার স্বর্গে বসবাস করে।
জিয়উর রহমান দেশের জন্য কি করেছে দেশের মানুষ তাহা দেখেছে দু নয়নে। জিয়া যাহা করে নাই তাহা বানিয়ে লিখে ইতিহাসকে কলংক করার কি দরকার ?বেশী করে লিখলে কি জিয়ার আত্তা শান্তি পাবে ? তাহলে কেন আমাদের দেশের ইতিহাস বিদেরা কলংক মাথায় নিতে যাবে?আইনের মুখোমুখি হতে হবে। তারা কি সত্যটা লিখতে পারে না ? অর্থে কাছে তারাও কি অসহায়? আমাদের পরবর্তী প্রজম্ম কি মিথ্যা আর ভূল শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হবে ? তারা কি বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারবে না ? এই প্রশ্ন গুলো সারাক্ষন আমাকে জ্বালাতন করে। দ্বিধা দ্বন্দের মাঝে দিন কাটাই।
যে মূর্খ উদ্দেষ্য নিয়ে আমি লিখতে বসেছি তাহল,বর্তমান সরকারের এক সদস্য খালেদা জিয়াকে উকিল নোটিস পাঠিয়েছেন ।এটা কি কোন সভ্য লোকের কাজ ? এটাই কি আমাদের ডিজিটাল দেশের রূপ রেখা ? ভাবতেই অবাক লাগে যে, আমি এই ডিজিটাল দেশের নাগরিক? খালেদার জিয়ার জম্ম ১৫ই আগষ্ট এটাই তার অপরাধ। আমার ছেলে ফখরূল ইসলাম রাজীবের জম্ম ১৫ই আগষ্ট ১৯৯০ইং সালে আমি তার জম্ম দিন পালন করেছি ৫ কেজি ওজনের ভেনিলা কেক কেটে। আমাকেতো কোন উকিল নোটিস দেয় নাই। খালেদা জিয়াকে কেন দিল ? এটাই আমার প্রশ্ন ? বর্তমান সরকারের সদস্য উকিল নোটিস দিয়ে ছোট মনের পরিচয় দিয়েছে। এর দায় দায়িত্বতো সরকারের উপর বর্তায়। আমি ভেবেছি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাছিনা সেই সদস্যকে দল থেকে বহিষ্কার করবেন। কিন্ত না সেটা হলো না। কিছু না বলা সম্মতির লক্ষন এখন সেটাই ধরে নিয়েছি। পাঠকদের কাছে আমার প্রশ্ন ১৫ই আগষ্ট কি কেউ জম্ম গ্রহন করতে পারবে না? একটা কৌতুক মনে পড়ে গেল, জলিল স্যার ক্লাস নিচ্ছেন, এক ছাএকে স্যার জিজ্ঞস করলেন,
এরিক তোমার জম্ম কোন দিন হয়েছে বলতে পার?
এরিক বলল স্যার, আমার জম্ম হলো রবিবার
২য় ছাএ খালিদকে ও একই প্রশ্ন করল

খালিদকে বলল যে তোমার জম্ম কবে বলতে পারবে
খালিদ বলল স্যার আমার জম্ম শুক্রবার

ক্লাসের দুষ্টু ছেলে হামিদ স্যারকে বলল যে,স্যার শুক্রবার তো ছুটির দিন তার জম্ম হলো কিভাবে। বাকি ছেলেরা হো হো হো করে হেসে উঠল।
১৯৭৫ সালের ১৫ই আগষ্ট কিছু বিপদগামী সেনা সদস্যারা সহ পরিবারে শেখ মুজিবকে হত্যা করেছে। সেই হত্যা কান্ডের বিচার যেন না হয় তার জন্য খন্দকার মোস্তাক আইন তৈরী করেছে। সেলুকাস বাংলাদেশ! এখন ১৫ই আগষ্ট যদি খালেদা জিয়াকে উকিল নোটিস পাঠাতে পারে সেখানে ১৫ই আগষ্ট বাংলাদেশের মাটিতে কেউ জম্ম গ্রহন করতে পারবে না ,এই মর্মে যদি একটা আইন পাশ করা হয় অবাক হওয়ার কিছু থাকবে না।
দুই নেএী বাংলাদেশের জনগনকে নিয়ে ভাবে না। ভাবে তাদেরকে নিয়ে। ক্ষমতার মসনদে বসে কিভাবে বাকী জীবনটা কাটানো যাই। দেশ নিয়ে ভাবার সময় কোথায়। তারা নাম করন নিয়ে ব্যাস্ত। আমরা প্রবাসীরা এতিমের মতো হয়ে পড়ে আছি প্রবাসের মাটিতে। আমাদের খোজ নেওয়ার মতো সময় তাদের নেই। তারা শুধু আমাদের রেমিটেন্সের খরব রাখে । কোন মাসে কত আসছে। কি ভাবে যে আমরা এই রেমিটেন্স পাঠাই তাহা তাদের জানার দরকার নাই। অভিবাবক হীন শিশুর মতো আমরা আছি। পাসপোর্ট নবায়ন করা ছাড়া দূতাবাস গুলোর আর কোন কাজ নাই। এর বাইরে কিছু করতে হবে সেটা তারা জানে না। এরা জানে নেতা নেএীর পূজা করতে। আমি যাহা জানি রাষ্টদূতকে আমাদের অভিবাবক হিসেবে পাঠান। আমাদের সূখ দু:খ দেখার জন্য। আমাদের কোন সমস্যা হলে দূতাবাসকে গিয়ে জানাবো । ভাগ্যের নিমর্ম পরিহাস জানাবো দূরের কথা তার চেহারা মোবারক ও আমরা দেখতে পাই না। দূতটা কেমন। প্রবাসীদের মনে অনেক কষ্ট যাহা প্রকাশ করতে পারে না। নিরভ নিঝনে অক্রজল বিসর্জন দেওয়া ছাড়া প্রবাসীদের আর করার কিছু থাকে না।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:২০
১৬টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×