রং দে বাসান্তি !!!
ছবি দেখে কিছু বাস্তবতার চোখের সামনে ভেসে উঠল। সত্যই আমাদের কিছু লাভের জন্য আমরা কত মায়ের বুক খালি করছি!হু সেনাবাহিনীর নিয়ে অনেক বিতর্কিত পোষ্ট পড়ছি।কিন্তু দেশের বিপদ আপদে তারাই সবার আগে সাহায্যের হাত বাড়ায়।আর সেনাবাহিনীর সদস্য আমাদেরই ভাই ।আমাদের এমনেই তেমন কোন এয়ার ক্রাফট নাই। তারপর ও যা আছে তা যদি এভাবে দুই দিন পর পর নষ্ট হয় তবে ভবিষ্যত অন্ধকার!
গত ৮ তারিখ বাংলাদের বিমান বাহিনী একটি বিমান একটি দুর্ঘটনা কবলিত হয়ে মধুপুর ভাওয়ালের গড়ে ভুপাতিত হয়।এ সময় একজন ফ্লাইং অফিসার নিহত হন।
এর আগে ২০১০ সালের ডিসেম্বর মাসের ২১ তারিখ একটি প্রশিক্ষণ বিমান এরকম ভাবেই দুর্ঘটনা গ্রস্থ হয়ে ভুপাতিত হয়। ঐ সময়ও একজন ক্যাডেট মারা যান।এগুলোর জন্য সবসময় নিয়ম মাফিক তথা কথিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয় কিন্তু ফলাফল যেই লাউ সেই কদু ই হয়।তাই এই ভারতিয় মুভিটি দেখে একটু চিন্তা হল। তারা তাদের দেশের দুর্নীতির চিত্র কত সুন্দর ভাবে ফুটিয়ে তুললো ।আর আমাদের দেশে যে এরকম হয় না কিভাবে বলব????????আমি নিজেই এমন একজন কে চিনি যে বিদেশ থেকে সেনাবাহিনীর জন্য যে অস্ত্র কিনা হয় তার সাথে জড়িত!তার আবস্থা পরখ করে দেখলাম এই ব্যবসা করে সে কিছু বছরেই আঙ্গুল ফুলে শুধু কলা গাছ নয় ছোট খাট বট গাছ হয়ে গেছে!!!!!!!!!আমাদের দেশে এরকম মুভি করা আদৌ সম্ভব কিনা জানি না!তবে আমরা ও প্রতিবাদ করতে চাই !!আমরা চাই না আমাদের আর কোন ভাই এভাবে প্রাণ দেক!!!!!!!!!
সবশেষে আমাদের সেনাবাহিনীর ভাইদের বলব আপনাদের ব্লাডি মিলিটারি এটিটুড আপনাদের কাছেই রাখেন।
মনে রাখবেন আমরা ছাড়া আপনারা কিছু না আবার আপনারা ছাড়াও আমরাও কিছু না!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



