somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূননামা – ২

২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




হুমায়ূন আহমেদকে নিয়ে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতাটি ছিল খুবই বিচিত্র। সবে হাইয়ার সেকেন্ডারি পার হয়েছি। হাতে অনেক সময়। রাত দিন দশ রকম বই পড়ি, লেখালেখির চেষ্টা করছি। পত্রিকার ফিচার লিখে, যা কিছু পাই তা দিয়ে পথে পথে ঘুরি। রাত বিরেতে ঘুরতে ঘুরতে মাঝে মাঝে নিজেকে হিমু মনে হয়। দুই একজনকে বিভ্রান্ত করতে গিয়ে গিঠঠু লাগিয়ে ফেলেছি! একদিন সিধান্ত নিলাম, হুমায়ূন আহমেদের সাথে দেখা করবো। অনেক মাথা ঘামিয়ে দেখা করার কোনো বুদ্ধি বের করতে পারলাম না। যেহেতু পত্রিকায় লিখতাম, চেষ্টা চরিত্র করে তার বাসার ফোন নাম্বার জোগাড় করা কঠিন হলো না!

দিলাম ফোন একদিন তাঁর বাসায়। ধরলেন একজন মহিলা, কথায় গ্রামের টান। হুমায়ূন আহমেদকে চাইতেই বললেন উনি বাসায় নাই! একজন বিখ্যাত লেখকের বাসায় মামুলি পাঠক ফোন করে তাকে পাবে এটা অসম্ভব কল্পনা। অন্য রাস্তা ধরতে হবে। কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতে ঝট করে বললাম – “ওনার সাথেতো জরুরী দেখা করা দরকার। আমি কলকাতা থেকে এসেছি, পত্রিকার কাজে, কালকেই চলে যাব। কিছু করা যায় কিনা।” সুদূর বিদেশ থেকে এসে জনৈক ভদ্রলোক হুমায়ূন আহমেদকে “জরুরী কাজে” খুঁজছেন, সুতরাং কিছুটা গুরুত্ব পাওয়া যেতে পারে – এই ছিল আশা! মহিলা একটু অপেক্ষা করতে বললেন, একটু পরে এসে বললেন, আপনি ওনার অফিসে ফোন দিলে পাবেন, ভদ্রমহিলার অসীম দয়াপরবশহেতু হুমায়ূন আহমেদের নুহাশ চলচ্চিত্র অফিসের নাম্বার পাওয়া গেল।

হুমায়ূন আহমেদকে পাওয়া গেল ফোনে। ফোনের ওপারে তিনি “হ্যালো” বলতেই আমার গলা শুকিয়ে এল। হাত পা কাঁপতে থাকল। যতদূর সম্ভব স্বাভাবিক থেকে বললাম, “দাদা কেমন আছেন? আমি নিরেন ভট্টাচার্য, কলকাতার অমুক পত্রিকার সম্পাদক। চিনতে পেরেছেন? বছর তিনেক আগে ঢাকা বই বেলায় দেখা হয়েছিল?”

“মনে পড়ছে না। কিন্তু সমস্যা নাই। কি ব্যাপার?”

“দাদা আমরা সামনে একটা সায়েন্স ফিকশন সংখ্যা বের করছি। আপনার লেখা চাই-ই চাই।”

“ঠিক আছে। দেখি দেয়া যায় কিনা। পুরনো গল্প দিলে হবে?”

“নতুন হলে ভাল হয় অনেক!”

“দেখি।”

তখন সাহিত্য নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করছি। ভাবলাম এটা নিয়ে কথা বলা যেতে পারে। “দাদা সাহিত্য নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম, যদি অনুমতি দেন।”

“বলেন।”

“আচ্ছা, সাহিত্যের বেপারটাকে ফিজিক্সের থিওরি দিয়ে দেখলে কেমন হয়? বস্তুর যেমন তিনটা মাত্রা থাকে, সাহিত্যকে সেভাবে মাত্রা যোগে সৃষ্টি করা সম্ভব কি?”

“ভেবে দেখা যেতে পারে। আমি যখন আমেরিকা ছিলাম, তখন লেখালেখি নিয়ে একটা ওয়ার্কশপ করেছিলাম। সেখানে লেখালেখি নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট করা হতো। আমার কাছে এটা ভালই লেগেছে। বাংলা ভাষায় এরকম কিছু করা গেলে খারাপ হবে না।”

“ঠিক বলেছেন। সেযাক আজ আর সময় নষ্ট করব না আপনার। অনেক ভাল লাগল আপনার সাথে কথা বলে। এবার সামনা সামনি দেখা হল না, আশা রাখি কোনোও একদিন আবার দেখা হবে।”

ফোনটা রেখে আমি কতক্ষন হতভম্ব হয়ে বসে থাকলাম। প্রিয় লেখকের সাথে কেন এমন করলাম, কেন মিথ্যা বললাম? বেশ কিছুদিন একটা অপরাধবোধ তাড়া করে ফিরত। একটা সময় অদ্ভুত একটা কথা মাথায় এল। লেখার মাধ্যমে হুমায়ূন আহমেদকে যতটুকু চিনেছি, তাতে মনে হয়েছে সত্যকথাটা বলে দিলে তিনি হয়ত অবাক হতেন প্রথমে, কিন্তু মজাই পেতেন শেষে। হুমায়ূন আহমেদ অভিনব বিষয়গুলো পছন্দ করেন বেশ।

দীর্ঘদিন ধরে আমার খুব ইচ্ছা ছিল হুমায়ূন আহমেদকে সামনা সামনি পেলে সেই ঘটনাটার কথা বলবো। তারপর খুব কৌতুহল নিয়ে তাকিয়ে থাকব। মানুষের জীবনের বেশিরভাগ ইচ্ছাই অপূর্ণ থেকে যায়। তবু মানুষ স্বপ্ন দেখে তার ইচ্ছাটা কোনোও একদিন পূরণ হবে! আফসোস! হুমায়ূন আহমেদ না ফেরার দেশে চলে গেলেন। আমার এই ইচ্ছাটা কোনোও দিনো পূরণ হবে না, কোনোও দিনও না!

সাহিত্যের কোনো চরিত্র নয়, কমিক্সের কোনো চরিত্র নয়, আমার কৈশরের সুপার হিরো ছিলেন হুমায়ূন আহমেদ, মধ্য যৌবনের সুপার হিরোও তিনিই, বোধ করি বাকি জীবনেও তাই।

ভাল থেকো বন্ধু! যেখানেই থাকো, যেভাবেই থাকো।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×