somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিঙ্গাপুর সন্দর্শন – আইন প্রয়োগের রোল মডেল!

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিঙ্গাপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় প্রবাদের পর্যায়ে পৌঁছে গেছে। বিশ্বের যে কোনো উন্নত দেশের চাইতেও অনেক বেশি কঠোরভাবে পালন করা হয় এখানকার আইন।

পথে-ঘাটে মাঝে মাঝেই চোখে পড়ে জনা চারেক পুলিশের উদাস নয়নে টহল। এছাড়া পাব্লিক ট্রান্সপোর্ট ষ্টেশন, শপিং মল, হাসপাতাল, স্কুল-কলেজ সর্বত্রই সেঁটে রাখা হয় পুলিশের ইমার্জেন্সি নাম্বার। ফোনে ৯৯৯ চাপলেই ২-৪ মিনিটের মধ্যে ভোজবাজির মতো হাজির হয় পুলিশ! কল করে সাহায্য না চাইলেও চলে! স্যাটেলাইটের মাধ্যমে পুলিশ বের করে ফেলবে কলের উৎস।

নাম্বার চাপলেই মুহুর্তে পুলিশের হাজির হওয়া নিয়ে সিঙ্গাপুরে প্রচলিত রয়েছে অনেক রকম গল্প-গাঁথা। তবে এখানকার এক বন্ধুর কাছে শুনলাম মজার এক সত্যি ঘটনা। একদিন রাতের বেলা, হঠাৎ করে তার বাসায় পুলিশ হাজির। সে কিছুটা হতচকিত হয়ে জিজ্ঞেস করল তাদের আগমনের হেতু। পুলিশ বলল, এই বাসা থেকে একটা কল গেছে পুলিশের ইমার্জেন্সি নাম্বারে। একটু খুঁজতেই জানা গেল আসল রহস্য! বন্ধুটির ৩-৪ বছরের শিশুটি খেলছিল বাবার মোবাইল ফোন নিয়ে। খেলতে খেলতেই সে যে নাম্বারগুলি চাপছিল তার মধ্যে ছিল পুলিশের ইমার্জেন্সি নাম্বারটিও!

এবার আমার নিজের একটা ঘটনা বলি। সিঙ্গাপুরে বেশিরভাগ রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোর বারান্দা কমন থাকে। একদিন রাতে খাওয়া-দাওয়া করে বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ তিন-চারজন পুলিশ আমার সামনে এসে হাজির। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে তারা পালটা জিজ্ঞেস করল, কিছুক্ষণ আগে আমি কোনো শিশুর কান্না শুনেছি কিনা। আমি বললাম, হ্যাঁ, আমার ছোট ছেলে কাঁদছিল। শুনে তারা মনে হলো হাঁপ ছেড়ে বাঁচল। পুলিশ বললো, কিছুক্ষণ আগে কেউ একজন ফোন করে বলছিল, তারা আশেপাশের কোনও বাসা থেকে শিশুর কান্না শুনছে, সেটা তাদের কাছে স্বাভাবিক সময়ের চাইতে কিছুটা দীর্ঘ মানে হয়েছে! সে জন্যেই পুলিশে কল করা তাদের দায়িত্ব মনে করেছে!

যে কোনো সাধারণ আইন-কানুন ভংগের জন্য এখানে সাধারণত জেল হয় না, তবে গুনতে হয় উচ্চমাপের জরিমানা! সরকারের বক্তব্য হল, শাস্তি হিসেবে যখন নিজের পকেট ফাঁকা হয়ে যাবার ভয় থাকে, মানুষ তখন বেশি সতর্ক হয়ে যায়!

আইন প্রয়োগে অনেক কড়াকড়ি থাকলেও পুলিশকে কখনো দুর্ব্যবহার করতে দেখিনি কারো সাথে। পুলিশ যেমন বেশ বন্ধু ভাবাপন্ন, তেমনি সাধারণ মানুষও আইনের প্রতি শ্রদ্ধাশীল, এমনকি আশেপাশে আদৌ কোনো পুলিশ না থাকলেও।

আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবার ফলে যে কেউ যখন-তখন নিশ্চিন্তে চলাফেরা করে এখানে, এমনকি গভীর রাতেও। যার কারণে নিত্য দিনে জনমনে স্বস্তি থাকেতো বটেই, উপরন্তু বোনাস হিসেবে এটা বিদেশি বিনিয়োগ এবং পর্যটন শিল্পে বিশাল একটা ইতিবাচক ভূমিকা রাখে!
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×