somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সফটওয়্যার শিল্পঃ যেভাবে এগিয়ে নিতে পারে দেশকে

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের সবচাইতে সম্ভাবনাময় যেক’টি শিল্প ছিল (এবং আছে) তার মধ্যে সফটওয়্যার শিল্প অন্যতম। এর একটা বড় কারণ হচ্ছে মোটামুটি মানের একটা কম্পিউটার আর একটা ভালো ইন্টারনেট কানেকশন ছাড়া আর তেমন কোনো কাঁচামালের দরকার হয় না, অন্য যেকোনো শিল্পে যেখানে দরকার লক্ষ-কোটি টাকার বিনিয়োগ। সফটওয়্যার শিল্পে বাকী যা দরকার, তা হলো এ শিল্পে যারা জড়িত থাকবে তাদের আন্তরিকতা আর পরিশ্রম।

অনেক সম্ভাবনা থাকলেও এ শিল্প গত বিশ বছরে যতটুকু এগিয়েছে, সত্যি বলতে কি, আমাদের দেশে তার চাইতেও অনেক বেশি অগ্রগতি হতে পারতো। দীর্ঘ দশ বছর দেশে-বিদেশে দেশী-বিদেশী মানুষদের সাথে এ শিল্পে কাজ করতে গিয়ে লক্ষ্য করলাম এক বিস্ময়কর ব্যাপার। টেকনোলজির ঘাটতি নয়, মেধার ঘাটতি নয়, আমাদের সাধারণ কিছু অভ্যাস আর দৃষ্টিভংগি অন্তরায় হয়ে আছে উন্নতির পথে।

অনেক বিশ্বমানের সফটওয়্যার ডেভেলপারদের সাথে কাজ করতে গিয়ে প্রায় সবার মাঝে একটা ব্যাপার কমন দেখেছি, তা হলো দায়িত্বশীলতা। সফটওয়্যার ডেভেলপমেন্ট যে সত্যি সত্যি সিরিয়াস বিষয়, যথেষ্ট যত্নবান না হলে পুরো প্রজেক্টটা যে অর্থহীন হয়ে যেতে পারে, এ বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করে তারা। উন্নতমানের সফটওয়্যার তৈরি করতে গেলে চোখ-কান খোলা রাখতে হয়। বিভিন্ন আংগিক থেকে বিচার করতে হয়, যে কোনো পরিস্থিতিতে প্রোগ্রামটি ঠিকঠাক মতো কাজ করবে কিনা। এ পেশাটির প্রতি যথেষ্ঠ ভালোলাগা এবং মুগ্ধতা না এটা সম্ভব নয়।

আরেকটা ব্যাপার হলো, এ ব্যাবসায় যারা নামছেন, এ শিল্পে তাদের শিক্ষা এবং অভিজ্ঞতা। উন্নত বিশ্বে সফটওয়্যার শিল্পে বেশ কিছু সফল উদ্যোক্তার সাথে কথা বলতে গিয়ে টেকনিক্যাল এবং ব্যাবসা দু’টিতেই দেখেছি তাদের বিস্ময়কর জ্ঞানের পরিধি। সফটওয়্যার শিল্পকে অনেকটা ম্যাজিক্যাল দুনিয়া বলা যেতে পারে, যেখানে বিশাল একটা কাজ কয়েক মিনিটে নামিয়ে দেয়া যায়, আবার ছোট্ট একটা অংশ বানাতে গিয়ে লেগে যেতে পারে সপ্তাহের পর সপ্তাহ। যার কারণে এর নেতৃত্ব স্থানে এমন কাউকে প্রয়োজন, যিনি এই বিষয়গুলো বেশ ভালোভাবে বুঝে টিমকে এগিয়ে নিয়ে যাবেন।

আমাদের দেশে সফটওয়্যার শিল্প সস্তা বাজেটের বিদেশী প্রজেক্টগুলোর উপর নির্ভরশীল। একটা মজার বিষয় লক্ষ্য করলাম, উন্নত বিশ্বের বড় বড় ক্রেতারা সস্তা বিষয়টি নিয়ে আদৌ চিন্তিত নয়। ভালো কোয়ালিটি নিশ্চিত করতে পারলে পৃথিবীর যে কোনো দেশে তারা কাজ পাঠাতে আগ্রহী। কারণ, ভালো ডেভেলপার পাওয়া পৃথিবীর সব দেশেই অনেক কঠিন।

উন্নত দেশের মানুষদের ভালো করার দশরকম পথ খোলা থাকে, কারণ তাদের অর্থের অভাব নেই। কিন্তু মূলত মেধানির্ভর এই শিল্পটি আমাদের দেশের সামগ্রিক অর্থনীতিকে এগিয়ে যেতে পারে অনেক। আশার কথা সাম্প্রতিক সময়ে দেশে আরো বেশি সংখ্যক দায়িত্বশীল মেধাবী তরুণেরা এই পেশায় আসছেন, তেমনি দক্ষ সফটওয়্যার শিল্প উদ্যোক্তারাও আসছেন এখানে।

ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা আছে এ নিয়ে কাজ করার। সবাই একসাথে কাজ করলে একদিন সত্যি সত্যি বড় কিছু হয়ত করে ফেলবো আমরা দেশের জন্যে। দেখা যাক কি হয়!
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×