somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পোর্টস ইনজুরিতে ফিজিওথেরাপি

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান বিশ্বে খেলাধুলা মানুষের মনে একটি বিশেষ স্থান দখল করে আছে। এ খেলাধুলার প্রধান হাতিয়ার খেলোয়াড়। তাই খেলোয়াড়দের সুস্থ ও সাবধান থাকা অত্যন্ত জরুরি। খেলোয়াড়রা সুস্থ থাকতে সব সময় সাবধান থাকেন। হাজার সাবধানতা সত্ত্বেও খেলার মাঠে হঠাৎই তাদের পড়তে হয় নানা ইনজুরিতে। ফুটবল, ক্রিকেট, হকিসহ সব ধরনের খেলাতেই বহু ধরনের ইনজুরি রয়েছে। এর মধ্যে মাংসপেশি, জয়েন্ট ও লিগামেন্টের ইনজুরি অন্যতম। আর খেলোয়াড়দের এসব ইনজুরির প্রধান চিকিৎসাই ফিজিওথেরাপি। সাধারণত মাসেল উইকনেস, ফিটনেস সমস্যা ও সঠিক স্ট্রেচিংয়ের অভাবেই খেলোয়াড়রা হঠাৎই বড় কোনো ইনজুরিতে পড়তে পারেন। একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্টের কাজ হচ্ছে আঘাতপ্রাপ্ত খেলোয়াড়কে সঠিক অ্যাসেসমেন্টের মাধ্যমে কোনো মাসেল কিংবা লিগামেন্টে ইনজুরি বা উইকনেস, তা সঠিকভাবে খুঁজে বের করা ও সেই অনুযায়ী শর্ট টাইম ও প্রয়োজনে লং টাইম ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করা।

ইনজুরি এড়াতে খেলোয়াড়ের পূর্বপ্রস্তুতিস্বরূপ যা করা প্রয়োজনÑ

* ডায়েট চার্ট মেনে প্রতিদিন প্রয়োজনমত প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেল ও ভিটামিন জাতীয় খাবার খেতে হবে।

* প্রতিদিন নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে, প্রয়োজনে ওয়েট বেয়ারিং এক্সারসাইজ করতে হবে।

* মাসেল পাওয়ার ও জয়েন্ট মুভমেন্ট বাড়াতে হবে।

* খেলতে নামার আগে প্রয়োজনীয় ওয়ার্মআপ স্ট্রেচিংগুলো সঠিকভাবে করতে হবে।

* খেলা শেষে কুলডাউন স্ট্রেচিংগুলো সঠিকভাবে করতে হবে।

* খেলার সময় যে কোনো মাসেল ও জয়েন্টের ছোটখাটো ইনজুরিতে তাৎক্ষণিকভাবে বরফ দিতে হবে।

* খেলতে নামার আগে কোথাও ব্যথা থাকলে সঠিকভাবে টেপিং করতে হবে।

* খাওয়া, ঘুম ও শারীরিক কাজের দৈনন্দিন রুটিন মেনে চলতে হবে।

এ ছাড়াও খেলোয়াড়দের যে কোনো বড় ইনজুরি ও ফিটনেস সমস্যায় রিহ্যাবিলিটেশনের জন্য ফিজিওথেরাপির অন্তর্ভুক্ত ইলেক্ট্রোথেরাপি ও ম্যানুয়েলথেরাপির সঠিক চিকিৎসা অপরিহার্য। সর্বোপরি খেলোয়াড়দের শারীরিক সুস্থতা ও পরিপূর্ণ ফিটনেসের জন্য তাদের অবশ্যই একজন স্পোর্টস ফিজিওথেরাপি বিষেশজ্ঞের অধীনে থাকতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী চলতে হবে।
লেখক- ডা. এম. কবির লিমন

(সংগৃহীত)

সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×