দৈনন্দিন কাজে সতর্কতা-
*নিচ থেকে কিছু তোলার সময়-
O কোমর ভাজ করে কিংবা ঝুঁকে তুলবেন না। হাঁটু ভাঁজ করে তুলুন।
*কোন কিছু বহন করার সময়-
O ঘাড়ের ওপর কিছু তুলবেন না
O ভারী জিনিস শরীরের কাছাকাছি রাখুন
O পিঠের ওপর ভারী কিছু বহন করার সময় সামনের দিকে ঝুঁকে বহন করুন।
*দাঁড়িয়ে থাকার সময়-
O ১০ মিনিটের বেশি দাঁড়িয়ে থাকবেন না
O হাঁটু না ভেঙ্গে সামনের দিকে ঝুঁকবেন না
O দীর্ঘক্ষণ হাঁটতে বা দাঁড়াতে হলে উচু হিল পরবেন না।
O অনেকক্ষণ দাঁড়াতে হলে কিছুক্ষণ পর পর শরীরের ভর এক পা থেকে অন্য পায়ে নিন।
O দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হলে ছোট ফুট রেস্ট ব্যবহার করুন।
*যানবাহনে চড়ার সময়-
O গাড়ি চালানোর সময় স্টিয়ারিং হুইল থেকে দূরে সরে বসবেন না। সোজা হয়ে বসুন।
O ভ্রমণে ব্যথার সময় লাম্বার করসেট ব্যবহার করুন।
*বসে থাকার সময়-
O আপনার চেয়ারটি টেবিল থেকে বেশি দূরে নেবেন না।
O সামনে ঝুঁকে কাজ করবেন না।
O কোমরের পেছনে সাপোর্ট দিন।
O এমনভাবে বসুন যাতে উরু মাটির সমান্তরালে থাকে।
O নরম গদি বা সিপ্রং যুক্ত সোফা বা চেয়ারে বসবেন না।
(সংগৃহীত)

সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




