somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওভারি সিনড্রোম, জানুন-সাবধান থাকুন

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পলিসিস্টিক ওভারি সিনড্রোমের (পিসিওএস) সূত্রপাত নারীদের ওভারিতে হওয়া ছোট সিস্টের মাধ্যমে। তাই এর নাম পলিসিস্টিক ওভারি সিনড্রোম। প্রাথমিক অবস্থায় এ সিস্টের কোনো ক্ষতিকর প্রভাব থাকে না। তবে এটি হরমোনের ভারসাম্য নষ্ট করে পিরিয়ড ও গর্ভধারণে সমস্যা করে।

প্রাথমিক রোগ নির্ণয় ও চিকিৎসা করালে পিসিওএস এর উপসর্গ নিয়ন্ত্রণ ও দীর্ঘ মেয়াদী সমস্যার সমাধান সম্ভব। সময়মতো সঠিক চিকিৎসা না হলে পরবর্তীতে ডায়াবেটিস, হৃদরোগ ও জরায়ু ক্যান্সারের ঝুঁকি দেখা দিতে পারে।

সাম্ভাব্য কারণ
পিসিওএস এর সঠিক কারণ জানা না গেলেও এটি সাধারণত বংশগত। অর্থাৎ, পরিবারে অন্য নারীদের যদি এ রোগ থাকে বা অনিয়মিত পিরিয়ড ও ডায়াবেটিস থাকে তাহলে এটি হতে পারে।

উপসর্গ
* ত্বকে ব্রণ।
* বাড়তি ওজন ও ওজন হ্রাসে সমস্যা। তলপেট ও কোমরে চর্বি জমা হওয়া।
*মুখে, ঠোঁটের ওপর, বুক, পিঠ ও তলপেটে পুরু ও ঘন লোম দেখা দেয়।
* চুল পড়া।
* অনিয়মিত পিরিয়ড। টানা কয়েক মাস পিরিয়ড বন্ধ থাকা। অনেক সময় পিসিওএস-এ আক্রান্ত নারীদের বছরে নয় বারেরও কম পিরিয়ড হতে পারে।
* গর্ভধারণে সমস্যা।
*মানসিক অবসাদ।
উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সরণাপন্ন হওয়া উচিত।

প্রতিকার
সাধারণতভাবে নিয়মিত ব্যায়াম, স্বাস্থকর খাবার, ওজন নিয়ন্ত্রণ পিসিওএসের নিরাময়ক বলে মনে করা হয়। ওজন ঠিক রাখতে নিয়মিত হাঁটাচলা করুন। উচ্চমানের স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার যেমন মাংস, পনির ও ভাজা খাবার কমিয়ে প্রচুর শাক-সবজি, ফল, বাদাম, মটরশুটি ও শস্যদানা খান।

কারণ সঠিক ওজন হরমোনের ভারসাম্য রক্ষা করে ও মাসিক ঋতুচক্র সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। গবেষণায় দেখা যায়, যেসব নারী ধূমপানে অভ্যস্ত তাদের অ্যানড্রোজেন হরমোন অনেক বেশি মাত্রায় নিঃসৃত হয়, যা কিনা পিসিওএস এর অন্যতম প্রধান লক্ষণ।

সর্বোপরি লক্ষণ উপলব্ধি করা মাত্রই অভিজ্ঞ ডাক্তারের সেবা নিন ও পরামর্শ মেনে চলুন। সুস্থ থাকুন।
(সংগৃহীত)

সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×