নিয়মিত ব্লগ পরছি প্রায় দুবছর হয়ে গেল... মাঝে মাঝেই ইচ্ছা করত কিছু একটা লেখার, কিন্তু সময় সুযোগের অভাব আর সামহোয়্যার এর পাতায় নিজের যোগ্যতা এবং অন্যদের কাছে গ্রহণযোগ্যতার কথা বিবেচনা করে তা আর হয়ে ওঠেনি। কিন্তু মনের ভিতর নিজেকে শুধুমাত্র একজন নিয়মিত পাঠক থেকে ক্ষুদে লেখক হিসেবে প্রমোশন দেয়ার একটা সুপ্তবাসনা সবসময়ই ছিল। দুবছর পর হঠাৎই তা বাস্তবায়নের প্রয়াসে আজকে ভাবলাম কিছু একটা লিখেই ফেলি...
কিন্তু কি নিয়ে লিখব তা ভাবতে ভাবতেই অনেকক্ষন পার হয়ে গেল। যদিও দেশে প্রতিনিয়ত অনেক ঘটনাই ঘটছে যা নিয়ে দু কলম বিশ্লেষণাধর্মী পোস্ট করাই যায়। কিন্তু আসল সত্য হল দেশের খবর যা জানি সবই আপনাদের মাধ্যমেই । আজকে প্রায় এক বছর হল দেশের বাইরে। হাজার ব্যাস্ততার মাঝেও সবসময়ই চেস্টা করি দেশের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে আপডেট থাকতে। কিন্তু দুঃখের কথা কি বলব... আমাদের দেশের মিডিয়ার যে অবস্থা... মিথ্যাকে সত্য আর সত্যকে অসত্য বানানোর ক্ষেত্রে তাদের পারদর্শিতার কথা বলার অপেক্ষা রাখেনা। তাই দেশের বাইরে থেকে কতটুকু সত্য জানা সম্ভব সেটা সহজেই অনুমেয়। এক্ষেত্রে সামহোয়্যারই আমার একমাত্র ভরসা। আপনাদের কল্যাণেই বাস্তব সত্যটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। তাই লিখতে না পারলেও শুধুমাত্র পাঠক হিসেবেও অনেক সময় নিজেকে ভাগ্যবান মনে করি। যেহেতু কখনো ব্লগে লিখিনি তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগও হয়নি। আজকে জানাচ্ছি...
প্রথম পোস্ট... কৃতজ্ঞতা জানিয়েই আজ ক্ষান্ত হলাম। পরে আর একদিন না হয় জ্বালাময়ী কিছু একটা লেখার ট্রাই করব !!! যদি আপনারা অভয় দেন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

