somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"রংধণু থেকেই জন্ম হয় ভালবাসার"-রংধণু নিয়ে প্রচলিত কিছু প্রাচীণ ধারণা...

১৯ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রংধণু- আকাশের বুকে সাত রঙ্গের বাঁকা হাসি। রংধণু দেখলে মন ভাল হয়ে যায় আমাদের সবারই, স্রষ্টার অপরূপ সৃষ্টির কথা স্মরন করিয়ে দেয় রংধণু। প্রকৃতির এই বিস্ময়কর সৌন্দর্য নিয়ে মানুষ কিন্তু অনেক আগে থেকেই বেশ কৌতুহলী ছিল। রংধণু কেন হয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা সবাই জানি। কিন্তু একসময় এ নিয়ে প্রচলিত ছিল অনেক কাল্পনিক বিশ্বাস আর মজার কিছু ধারনা। দেখে নেই আগের যুগে মানুষ কি ভাবত রংধণু নিয়েঃ

গ্রীক পুরানে রংধণুকে মনে করা হয় স্বর্গ থেকে পৃথিবীতে বার্তা পৌছানোর জন্য স্বর্গদূত আইরিস এর বানানো রাস্তা। স্বর্গ থেকে এ পথেই নাকি যাওয়া আসা করত স্বর্গদূত আইরিস।

আর চাইনিজদের বিশ্বাস আকাশের মধ্যে একসময় নাকি চিড় ধরে এবং একটা ফাটল সৃষ্টি হয়। আর তখন নুওয়া নামক এক দেবী পাঁচ রঙের পাচটি পাথর দিয়ে সুপার গ্লু বানিয়ে সিল করে দেয় সেই ফাটল! টেনশন নিয়েন না, আকাশ ভেঙ্গে পড়ার ভয় নাই, এ সুপার গ্লু ফেভিকলের চেয়েও মজবুত!!

বাইবেলেও বলা হয়েছ রংধনুর কথা। এ পৃথিবী আর কখনো বন্যায় ধ্বংশ হবেনা- ইশ্বর মানুষের কাছে তার এই প্রতিজ্ঞা স্মরন করিয়ে দেয়ার জন্য তারই প্রতীক হিসেবেই আকাশে রংধনু ওঠে। আবার অনেকের মতে সেন্ট পিটার যখন নতুন কোন আত্মাকে স্বর্গে প্রবেশ করানোর জন্য স্বর্গের গেট খুলে দেয় তখন স্বর্গ থেকে আসা আলোর ছটা পৃথিবীতে এসে পড়ে- এটাই হচ্ছে রংধণু ।

হিন্দু পুরানেও রংধনু নিয়ে প্রচলিত আছে অনেক রুপকথা। রংধণুকে বলা হয় ইন্দ্রধনু। মানে ইন্দ্রের ধনুক।ইন্দ্র হচ্ছে স্বর্গের দেবতাদের রাজা যার বিশেষ অস্ত্র বজ্র বা বিদ্যুৎ। শুধু হিন্দু পুরানে না, প্রাচীন আরবেও রংধণুকে মনে করা হত মেঘের ধনুক যা স্রস্টার একটি বিশেষ অস্ত্র। আরবদের মতে রংধনুর ৪ টি রঙ- লাল, হলুদ, সবুজ আর নীল।

ক্রোয়েশিয়ায় রংধণুকে মনে করা হত গডের বসার স্থান বা গডের সিংহাসন। আর গ্রীনল্যান্ডের লোকদের ধারনা ছিল রংধণু হচ্ছে গডের কাপড়ের পাড়...শাড়ির আঁচলও বলতে পারেন!! আফ্রিকায় মনে করা হত রংধনুকে পৃথিবীর বেষ্টনী আর স্বর্গের দেবদূত। তবে সবচেয়ে মজার আর সবচেয়ে সহজ ব্যাখ্যা ছিল জার্মানদের। তাদের মতে রংধণু আর কিছুই না- পাখিদের রঙ করার জন্য গড যখন রঙ তুলি নিয়ে বসত তখন তার রঙ রাখার পাত্রটিই হচ্ছে রংধনু।

মানুষের মনে ভালবাসার জন্ম হয়েছে কিভাবে জানেন? সেটাও কিন্তু রংধণু থেকেই। জাপানের পৌরানিক কাহিনির ব্যাখ্যাটা এরকমই। তাদের মতে পৃথিবীর প্রথম মানব-মানবী ইসাগানী আর ইসানামী যখন স্বর্গে দাঁড়িয়ে ছিল তখন হঠাৎ তাদের নজরে পড়ল একটি রঙ্গিন ভাসমান ব্রীজ। নিজি নামের এই রঙ্গিন ব্রীজ দিয়ে তারা এগুতে থাকল পৃথিবীর দিকে। পৃথিবীর কাছাকাছি এসে তাদের চোখে পড়ল নানান ধরনের জীবজন্তু । আর তাদের দেখেই পৃথিবীর প্রতি মায়া পড়া গেল ইসাগানী আর ইসানামীর। এই ভালবাসার টানেই তারা থেকে গেল পৃথিবীতে আর ফেরত গেলনা স্বর্গে। এভাবেই রংধনু ব্রীজে ভাসতে ভাসতে মানুষের মধ্যে জন্ম নিল ভালবাসা ।
বলতে পারেন জাপানীরা কিভাবে কাঠি দিয়ে খাওয়া শিখল? আরে রংধণু ব্রীজের উপর দিয়ে আসার সময় তারা কি শুধু জীবজন্তুই দেখেছিল নাকি...পাখিদেরও তো দেখেছিল!!

অনেক আগে ইউরোপিয়ানরা বিশ্বাস করত কেউ যদি রংধণুর নিচ দিয়ে একপাশ থেকে আর এক পাশে ক্রস করে তাহলে ছেলেরা মেয়ে আর মেয়েরা ছেলেতে রূপান্তরিত হয়ে যাবে!
জেন্ডার চেঞ্জের ইচ্ছা থাকলে ট্রাই করে দেখতে পারেন। এর থেকে সহজ, কম কষ্টসাধ্য আর সবচেয়ে সস্তা উপায় আর কোথাও পাবেন না কিন্তু!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×