নীরবতা আর নিশ্চুপতায়
যেমনটি হৃদয়ের সাথে অন্তরের কথা
শব্দ আসতে চেয়েও আসল না ঠোটে . . .
সময়ের হাত তাঁকে জড়িয়ে নিলে!
মনে রেখেছে সেটাই জরুরি,
রহস্যঘেরা মৌনতায় রয়ে যাক সম্মতির স্মৃতি।
এমনটি বলনা হৃদয়ের যন্ত্রনা
অন্তর দিয়ে অনূভব করলে
সেও কি আসে না?
আমার এই চারপাশের জগতে
নিঃশ্বাসে আর বিশ্বাসে!
বন্ধ করে রাখতে হয় এমনটি সময়ে দরজা
রাত এসে চুপিসারে চোরি না করে স্বপ্নগুলা!
একরাশ বিভাগি বাতাসের সাথে
মনের না বলা কথাগুলাকে
উড়িয়ে না নিয়ে যায়।
আজকে এতটাই কাছে চলে আস . . .
বিচ্ছেদের কোন ছাপই থাকবে না!
এমনিভাবে একজনের মাঝে আরেকজন হারিয়ে যাই,
শর্তহীন, প্রতিজ্ঞাভঙ্গের অজানা আশঙ্কাতে।
আরেকটু নীরবে আর নীরবতায়,
গোপনীয় সব রহস্যকে ভেদ করে . . .
সবার অগোচরে আমি হয়ে যাই তুমি!
গানটির অডিও বেস্ট কোয়ালিটি!
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


