somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার পদ্মপাতায় বৃষ্টির জল

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আষাড়ের বর্ষনমুখর সন্ধ্যায় বারান্দায় বসে আছি কতক্ষন জানিনা। বৃষ্টি দেখতে দেখতে কখন যে চোখ দুটো ঝাপসা হয়ে গেছে টের পাইনি।চোখ একটা সময় জলের ভার আর সইতে না পেরে ছেড়ে দিল।সে জল গাল বেয়ে হাতের উপর ঝরে পড়ছে অবিরাম আর মিশে যাচ্ছে বৃষ্টির ছাটের সাথে।গলার কাছটা অভিমানে ভার ভার হয়ে ব্যাথার মত করছে,মোচড় দিয়ে কষ্ট গুলো যেনো বুকের ভিতর থেকে উঠে আসছে আর চোখের ভিতর ভীড় করছে অশ্রু হবে বলে।এতগুলো বছর হয়ে গেলো কিছুতেই কেন আজো মেনে নিতে পারিনি আব্বুর চলে যাওয়া।আর কটা বছর বাচলে কি এমন ক্ষতি হোত।সবতো আগের মতনই আছে।এখনো ভোরের প্রথম আলোটা আব্বুর হাতে লাগানো বারান্দার হাসনাহেনাটার উপর এসে পড়ে, এখনো গেটের সামনে বকুল গাছটা সারা রাত বকুল ঝরায়,শুধু বেচে নেই তোমার পোষা জোড়া মুনিয়ার সবুজ রঙ্গের মেয়ে মুনিয়াটা,তুমি চলে যাবার তিন দিন পরে সে ও চলে গেলো না ফেরার দেশে।সবাই বলে পাখিটা তোমার খুব ন্যাওটা ছিলো।আমিওতো তোমার খুব ন্যাওটা ছিলাম আব্বু।তুমি বেচে থাকতে বুঝিনি এতোটা হাহাকারময় হয়ে যাবে পৃথিবীটা তোমাকে ছাড়া,আর একটা মেয়ের জন্য বাবা বেচে থাকাটাও অনেক বেশী প্রয়োজন। অবোধ পাখিটাকেও ভাগ্যবান মনে হয় মাঝে মাঝে।তোমার শূণ্যতা আমাকে বড় বেশী একা নয় শুধু বিচ্ছিন্ন দ্বীপ বানিয়ে দিয়ে গেছে।আমাকে একলা পেলে এইসব ভাবনা গুলো নীরব রাতের নিস্তব্ধতার মতো আকড়ে ধরে চারপাশ থেকে।আর বৃষ্টি এলেতো কথাই নেই।আম্মুটাও ডানা ভাঙ্গা পাখির মত হঠাৎ যেন স্তব্ধ হয়ে গেছেন।আসলে কারো স্থান কেউ নিতে পারে না,আব্বুর জন্য আমার অপার্থিব ব্যাথা আর কান্না গুলো সব শ্রাবনের ধারার মত বয়ে চলে।কাধে কে হাত রাখলো??ওহ আমার জীবন সঙ্গী,আমার একমাত্র ছেলের বাবা,আমার ভালোবাসা সুমন।মানুষটা কিভাবে যেন টের পায় তার নাজুক মনের বউটা কষ্টকান্নার নোনা জলে বৃষ্টির সাথে মিলেমিশে একাকার হচ্ছে।আমার কষ্ট গুলো কিভাবে ওকে এতো ছুয়ে যায়!ভাবলে অবাক লাগে।আঠারো বছরের সংসার জীবনে কখন যে এত অস্তিত্বের সাথে মিশে গেছে,প্রানের স্পন্দনের সাথে প্রান দিয়ে আমাকে ও এতোটা বুঝেছে ভাবতেই এক ঝাক বুনো টিয়া মনের আকাশে সুখের ডানা মেললো!এতোটা ভালোওবাসতে পারে মানুষ মানুষকে!আমার চোখ মুছিয়ে দিয়ে বলল “আব্বুর জন্য কাদছো?বোকা মেয়ে একা ভাবছো নিজেকে?আমিতো আছি তোমার পাশে,তোমার ছায়া হয়ে।অন্ধকারে নিজের ছায়াও ছেড়ে চলে যায়,আমিতো আমার প্রান লিখে দিয়েছি তোমার নামে, সেই কবে কোন জনমে!ও আমার মাথায় হাত বুলায়, আমার বিচ্ছিন্ন মন ওর স্নেহের পরশে,ভরসায়,নিরাপত্তা আর ভালোবাসায় শান্ত হয়ে আসে।আব্বুর মতই ও আমাকে আগলে রাখে পরম স্নেহধন্য মমতায়।সুমনটা এমনই আমার জন্য ও প্রয়োজনে আব্বুর মত হয়ে যায়, আবার বন্ধু হয়ে তুমুল আড্ডাবাজিতে মেতে উঠে,বাবু হবার আগেতো আমরা দুইটা মিলে টো টো করে স্কুল পালানো বন্ধুর মতো ঘুরে বেড়াতাম সারা দেশ,আবার প্রেমিক হয়েও ভরে দিয়েছে ব্যাকুল মনের আকুল চাওয়া,ওর চোখের পদ্মপাতায় নীল পদ্ম করে রেখেছে আমাকে।ও আছে বলেই আমি এখনো শক্ত পায়ে দাড়িয়ে আছি, যেকোন দুঃসময়কে জয় করতে পারি।তুমি এভাবেই থাকো সুমন, সবসময় এভাবেই।তোমার ভালোবাসার মানস সরোবরে আমি এভাবেই আমৃত্যু অবগাহন করতে চাই।এভাবেই তোমার ভালোবাসার বৃষ্টিতে ভিজতে চাই অনন্তকাল।তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো বন্ধুরা।

সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×