somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মটরশুটি চোর

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাইফে আর কিছু হইতে পারি আর না পারি, একবার মটরশুটি চোর হইছিলাম।এই দু:খ কই রাখি,মটরশুটি চোরও কেউ হয়! আম না, কাঠাল না তাই বইলা ছোট্ট একটা মটরশুটি চোর!!! কেউ আমারে কচু গাছে ফাসি দে!! সেই কাহিনীই কইতাছি শোন, শুদ্ধ অশুদ্ধ ভাষার মিশ্রন পাইবি, ক্ষেমা সুন্দর দৃষ্টিতে দেখিস দোস্তরা

ছোটবেলায় গ্রামের বাড়ি যাওয়া পড়তো খুব কম। তার মধ্যে কোন একবার শীতকালে গেছিলাম বেড়াইতে। গ্রামের পোলাপান দেখি মাঝে মাঝে একত্র হইয়া কি সব শলাপারামর্শ করে, একদিন আমি জিজ্ঞাসা করলে বলে আমরা "অপারেশন ডাব" নিয়া কথা বলতেছি। পরের দিন শুনি অমুকের বাড়ির ডাব কে বা কারা রাতের অন্ধকারে সাবাড় করে দিছে। বলাই বাহুল্য এই দলে আমার চাচাতো,ফুপাতো ভাই,বোনরাও ছিল সক্রিয় সদস্য। এই ভাবে অপারেশন "খেজুরের রস",অপারেশন "মিষ্টি আলু",অপারেশন "কুলবড়ই" ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অপারেশন নিয়া ইনারা ব্যাপক ব্যাস্ত থাকতো। ধরা পড়তো খুব কম।তো একবার আমি বায়না ধরলাম,তাদের সাথে অপারেশন দেখতে যাব।গ্রুপের সক্রিয় সদস্য কাম মেসেনজার রাশেদ, একদিন খবর আনলো ফরিদ চাচার ক্ষেতের মটরশুটি নাকি খাওনের লায়েক হইছে।দলের মাথারা সরেজমিনে পরিদর্শন কইরা আসার পর সিদ্বান্ত হলো,আজকে বিকালে হবে "অপারেশন মটরশুটি"। আমারে তারা দুধভাত হিসাবে দলে নিলো।আমি অপরাধ বোধের পাশাপাশি উত্তেজনায়ও ফাইট্টা যাইতেছি। আমার টেটনা ফুপাতো ভাইটা, যে কিনা আমারো দুই বছরের ছোট,কয়"বুবু চুরির জিনিস খাইতে যে কি মজা আইজকা বুঝবা"।মনে মনে কই হালায় এখনই পাইক্কা ঝুনা হইয়া গেছসগা! এর মইধ্যে দু:সংবাদ হইলো গ্রুপের ডান হাত সজীবের নাকি পাতলা পায়খানা ছুটছে। সকলেই টেনশিত, সজীবরে ছাড়া কেমনে কি হপে!! যাউকগা সময় মত সজীব আইসা হাজির।কয়,টেনশন লইস না এস এম সির ওরস্যালাইন খায়া আইছি, এক্কেবারে ফাস্টো কেলাস আছি।সন্ধ্যার আগে আগে আমরা যাইয়া পজিশন নিলাম।সবাই মুখের মইধ্যে গেরিলা ইস্টাইলে কালিকুলি মাখলাম,ভাব সাব এমন যেন যুদ্ধে যাইতাছি! মটরশুটির মাচাঙের তলে যাইয়া আমরা সবে মাত্র বইসি আর খোজ পড়ল সজীব কই!! চাইয়া দেখি বেটা ধান ক্ষেতের আইলে বইয়া কি জানি কি করে। পালের গোদা ফয়সাল ভাই জিগাইলো "কি রে সজিববা কিয়ারোছ??কয় "হালা দেখোছ না, হাগি"।ফয়সাল কয়, শালা অপারেশনে আইয়া তোর হাগন ছুটছে,আর টাইম পাস না?ও মাথা দুলায় কয় শালার বেরসিক হাগায় কি আর টাইম বুঝে!! ওগো আলাপেই কিনা কে জানে ফরিদ চাচা টের পাইয়া হা হা কইরা লাঠি উচায় ছুইটা আসলো। সব পরি কি মরি কইরা দে ছুট!! সজীব হাগা ইমকমপ্লিট রাইখাই অর্ধ নগ্ন অবস্হায় এক হাতে প্যান্ট ধইরা ছুটতে লাগলো। যে যেদিকে পারে লুকাইলো।আমি ধান ক্ষেতের কাকতাড়ুয়ার জামার ভিতরে ডুইকা পুরাই লুমান্টিক ইস্টাইলে কাকতাড়ুয়ার কাঠি বডিটারে জড়ায় ধইরা থাকলাম।জামার ফাক দিয়া দেখলাম, ফরিদ চাচা ধান ক্ষেতের আইল ধইরা পুলাপানরে দৌড়ানি দিতাছে আর হঠাৎই সজীবের পাতলা পায়খানায় পা পইড়া মাটিতে ধপ্পাস!!আর চিচিং ফাক কইরা বেচারার লুংগী খানাও ফরাত ফরাত শব্দ কইরা ছিড়া গেলোগা।আমি ভাবলাম ব্যার্থ অপারেশন। কিন্তু না, কাহিনী এইখানে টুইস্ট খাইলো।সিদ্ধান্ত হইলো,সন্ধ্যার পর আবার অপারেশন চালানো হবে! "পরাজয়ে নাহি ডরে বীর"। সজীব মিয়া বিজয়ীর হাসি হাইসা কইলো "আমারে সবাই কদমবুচি কর",ফয়সাল দাত মুখ খিচায় কইলো,ক্যান?হালা তোর লগে কথা কইতে গিয়াইতো পার্টি টের পাইয়া গেলো।সজীব দাত কেলায় কয়, আবে মফিজ ! ফরিদ চাচায় আমার গুয়ে আছাড় খাইয়া পড়ার কারনেইতো তোরা সব বাইচা গেছছ।পিচ্চি টেটনাটা কয় তা এখন কি আমরা তোমার গু রে পূজা দিমু!!! যাউকগা সন্ধ্যার পর একখান সফল অপারেশন হইলো।ফরিদ চাচা কোমরে ব্যথা পাওয়াতে ক্ষেতের দিকে বাড়ির কারো বাড়তি মনোযোগ ছিল না।আমরা আরামসে কাম তামাম কইরা ফালাইলাম।তারপর ধান কাটা খোলা মাঠে বইসা নাড়ার আগুনে পোড়ায় পোড়ায় সেই মটরশুটি খাইলাম।আহ কি স্বাদ তার! যেন অমৃত! চুরির জিনিসের টেষ্টই আলাদ। বড় হবার পর বুঝছি কামডা আসলে ভালো হয় নাই।আল্লাহ মাফ দাও মাবুদ,এই কানে ধরছি!
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×