একদিন ঠিক ভুলে যাবো তোমাকে
হাজার বসন্ত বাতাসেও তোমার কথা ভাববো না আর
অগুনিত নক্ষত্র ভরা আকাশের নিচে স্হবির বসে থাকবো,
শেষ রাতের কুয়াসায় না হয় ভিজবো আনমনা
শরতের রাতের কাশফুল শেষ স্নানের মত পবিত্র
তাকে আলিঙ্গন করে কাটাবো দ্রোহ কাল
তবু তোমার ভাবনার আকাশে ডানা মেলবো না।
তুমি রাতের শিশির,খসে পড়া নীল তারা
অন্তর্দহন কাকে বলে জানো না
কিভাবে পোড়ায়, কাদায়,ভাসায় বোঝো না।
কিভাবে জল ঝরে ঝরে নিখাদ পাথরে সেচ দেয়, ফুল ফোটায়
তা জানার কোন চেষ্টাই করো না
তুমি তোমার ভুবনে থাকো,আর আমি আমার অন্য ভূবনে।
বিশ্বাস করো মন্দ থাকবো না,
হয়তো মনে পড়বে কখনও তোমার আমার ধূপ ছায়া সেই সন্ধ্যা বেলাটা,
যেখানে অনেকক্ষন ধরে একটা আলিঙ্গন সুবাস ছড়িয়েছিলো।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


