somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি গল্প (২য় পর্ব)

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্বের লিঙ্ক ঃ একটি গল্প (১ম পর্ব)


- জায়গাটা খুব সুন্দর । তাই না ?
- হুম্ম । অনেক । সামনে একটা ছোট খাল আছে । আর আছে ছোট্ট একটা নৌকা । তবে মাঝিটা বড্ড বেমানান । বয়স্ক এক পাড় মাতাল ।
- অপূর্ব । ঐ খড়ের বাড়িগুলো দেখুন । বড় মায়া নিয়ে দাঁড়িয়ে আছে ।
- এদের বেশিরভাগই জেলেদের বাড়ি । গাঁয়ের মানুষ ভালই । তবে বহিরাগত কিছু মানুষের জন্য গাঁয়ের বেশ বদনাম হয়ে গেছে ।
- তা বদনামটা কি শুনি ? এত সুন্দর গ্রামের বদনাম থাকে কি করে ?
- ওদের স্থায়ী কোন নিবাস নেই । নৌকা নিয়ে খালে ঘুরে বেড়ায় আর নতুন কাউকে দেখলেই টাকা পয়সা হাতিয়ে নেয় । এমনকি খুন করতেও দ্বিধা করে না ।
আমরা খালের কাছে পৌঁছলাম । দুপাশে গাছগাছালিতে ভর্তি । মাঝখানে সাপের মত একেবেকে চলছে অপ্রশস্থ একটি খাল । ঘাটে একটামাত্র নৌকো । জনমানবহীন । বুড়ো মাঝিকে কোথাও দেখা গেল না ।
- খুব সুন্দর তো । আমার হারিয়ে যেতে ইচ্ছে করছে । আপনি না থাকলে সত্যি হারিয়ে যেতাম । অপরিচিত মানুষকে নিয়ে তো আর পাগলামো চলে না ।
বলতে ইচ্ছে করছিল তোমায় নিয়ে হারিয়ে যেতে আমার কোন আপত্তি নেই । কিন্তু বললাম , পরিচিত হলেই কি আর হারিয়ে যেতে পারতেন । কেউ না কেউ তো ঠিকই খুঁজে বের করত ।
- হয়ত । আচ্ছা এ খালের নাম কি?
- চেঙ্গেরখাল ।
মেয়েটা অমনি হাসতে শুরু করল । বড্ড মায়াময় সে হাসি । ঐ সময়টাতে আমি সত্যই হারিয়ে গিয়েছিলাম অধরা ললনার ক্রীড়ার কাছে ।
- হাসছেন কেন?
- এমনি । আমার হাসতে ভাল লাগে । কোন সমস্যা আপনার ?
- না সমস্যা হবে কেন । আর কি কি ভাল লাগে আপনার?
- বলবনা ।
- কেন?
- অপরিচিত মানুষকে এত কথা বলতে নেই ।
- ও । পরিচিত হলে বলবেন ?
- জানি না । ইচ্ছে করলে বলতেও পারি । নাও বলতে পারি ।
- ঠিক আছে । চলুন যাই সন্ধ্যা হয়ে এল । সন্ধ্যার পর এ জায়গাটা তেমন নিরাপদ নয় ।
- তা বেশ । চলুন ।
ফিরে যাচ্ছি । যেতে যেতে অনেক কথা হল । কিন্তু ভুলে গেলাম ওর নাম্বারটা চাইতে । এত সুন্দর রোম্যান্টিক বিকেল উপহার দিল যে , তার দেখা কি করে পাব আমি ? এত বড় শহরে কি করে খুঁজব আমি এমন সুন্দর মুখ আর মায়াময় হাসি !
কিন্তু না । আমি হতাশ হলাম না । প্রতিদিন বিকেলে আমি ঐ রাস্তার ধারে বসে থাকতাম আর ওর কথা ভাবতাম । রুপা নামটা মন্দ না । আমার নামটা বদলে হিমু রাখলে ক্ষতি কি !
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি কেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না?

লিখেছেন তানভির জুমার, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪


চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ড্রাইভারকে পিটাইয়া মাইরা ফেলসে।
ঘটনাস্থল? ঢাকা।
২০ টাকার চাঁদা ২০০ হয়ে গেছে রাতারাতি।
ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আছে ড্রাইভাররা।
একটা মানুষকে যদি ডেইলি... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধাদের হয়রানি বন্ধ হোক

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৩


এই দেশে বিপ্লব করা খুবই কঠিন । কিন্তু বিপ্লব করার পর শান্তিতে থাকা আরোও কঠিন। কারণ রাষ্ট্র বিপ্লবীদের কদর বোঝে না। তাই আমরা আজকে দাবি জানাতে এসেছি :... ...বাকিটুকু পড়ুন

ধানের বেপারী খালকেটে নৌকা আনলে ধান লুট হতে পারে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬



জুলাই যোদ্ধা নৌকা ডুবিয়ে ভেলায় চড়িয়ে ধান ভাসিয়েছে।এখন ধানের মালিক খালকেটে নৌকা আনলে নৌকার মাঝি নৌকায় করে ধান লুট করে নিয়ে যেতে পারে।প্রসঙ্গঃ সজিব ওয়াজেদ জয় একত্রিশ... ...বাকিটুকু পড়ুন

ইসলামী মরমী সাধনা সুফীবাদ নিয়ে একটি ধারাবাহিক লেখা***** ১ম পর্ব : এক মহিয়সি সুফী সাধিকা নারী রাবিয়া বসরী (রহ.)

লিখেছেন ডঃ এম এ আলী, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৩


রাবিয়া বসরী (রহ,) কে নিয়ে আলোচনার পুর্বে সুফিবাদ কী এবং সুফিবাদের ইতিহাস নিয়ে একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করে নেয়া হল। (এখানে উল্লেখ্য এ পোস্টে দেয়া রাবিয়া বসরী(র,) সম্পৃক্ত সবগুলি... ...বাকিটুকু পড়ুন

সহজ সরল জীবনযাপন করা ভীষণ জরুরী

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪২



কমনসেন্স বাড়ানো কিচ্ছু নেই।
এটা বয়সের সাথে সাথে অটোমেটিক বাড়তে থাকবে। জন্মের পর থেকেই মানুষ শিখতে থাকে। আমি এটুকু বয়সে এসে বুঝতে পেরেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে... ...বাকিটুকু পড়ুন

×