একাত্তরের দানব যারা, তারা কভূ মানব নয়-
মানব দানব পার্থক্যে, বহতা সামু, তোমার জয়!
অত্যুতসাহী হচ্ছে হঠাত, কারা ওরা? ধুরন্ধর!
অনলাইনের ঘাড়ে চড়ে, নিদান দিচ্ছে ভুতের বর?
শাহবাগের আত্মজেরা, তৈরী থেকো, অগ্রগামী-
লক্ষ তরুন সামুর ব্লগার, পার পাবেনা, বিভেদকামী!
সামুর বিশাল প্লাটফর্মেও, দেখছি কিছু ভুতের বাস-
তাদের পড়েই বুঝতে পারি, কোন খানে ফের খাচ্ছে ঘাস-
ধর্ম লেবাস ঘোর প্রতারক, একাত্তরের দালাল ছানা!
শাহবাগের দৃপ্ত শপথ, ধংস করুক সেই ঠিকানা!
তারাই এখন জ্বালাচ্ছে দেশ, জনগণের সম্পত্তি-
মরন কামড় দিচ্ছে এখন, জেনে গ্যাছে শেষ গতি!
তাদের আরেক ফ্রন্টে নিতুই, ম্যানুফাকচার- অপপ্রচার-
ধোপে সে সব টিকছে না যে, হবে কিন্তু তারও বিচার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




