অদ্ভুত কিছু বিষণ্ণতা আছে,কাউকে বোঝানো যায় না।
কিভাবে বুঝাবো,নিজেই বুঝতে গিয়ে খেই হারিয়ে ফেলি।
জীবনটা বড় ক্লান্তিময় লাগে,আবেগগুলো ভীষণ এলোমেলো আর অভিমানি মনে হয়।
সেদিন যখন ঠিক মাঝ বেলায় গনগনে রোদের মাঝে ঝুম করে বর্ষা নামলো,আমি যখন অনেক আরামের দীর্ঘ ১টা গোসল সেরে মাত্র তোয়ালে টা কোমরে জড়িয়ে বাইরে পা রেখেছি, তখন হঠাত করে জানালা দিয়ে বাইরের আকাশের দিকে চোখ আটকে গেল........
তুমুল বৃষ্টির মাঝে আটকে যাওয়া রোদটাকে যে কি ভয়ঙ্কর একা আর অসহায় লাগছিলো....আমি বোবা ক্লান্ত মন নিয়ে সেই লাগামহীন তীব্র একাকীত্ত অনুভব করা শুরু করলাম..অনুভবের তীব্রতা আস্তে আস্তে বাড়তে লাগলো।দুপুরে খেতে পারলাম না। পুরো টা সময় চেয়ারে শরীর এলিয়ে বারান্দায় বসে আমি সেই বিষণ্ণ আটকে পড়া রোদ দেখছিলাম,যদিও বৃষ্টি থেমে গিয়েছিল তার অনেক অনেক অনেক আগে........
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৯ রাত ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


