somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি মুহব্বত রাখা হচ্ছে ঈমান! ইমামুল হুমামে আউওয়াল সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনার সুমহান শান মুবারক প্রসঙ্গে

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় পাঠক! আসুন আমরা আজ এমন এক সুমহান ব্যক্তিত্ব সম্পর্কে জানবো যিনি সবদিক হতেই কুল-কায়িনাতে বেমেছাল মর্যাদা শান ফযীলতসমূহের অধিকারী। সুবহানাল্লাহ! তিনি হলেন মুসলিম উম্মাহ উনাদের ৫ম সুযোগ্য খলীফা।


উনার মহাসম্মানিতা আম্মাজান বেহেশতী সকল নারী সমাজের সাইয়্যিদা। উনার আব্বাজান দ্বীন ইসলাম উনার ৪র্থ খলীফা। যিনি আসাদিল্লাহিল গালিব, কাররামাল্লাহু ওয়াজহাহূ শেরে খোদা হিসেবে তামাম আলমে মাশহুর। আর উনার সম্মানিত মহান ভ্রাতা উনাকে কেবা না চিনে যিনি ঈমানদীপ্ত শাহাদাতের বিনিময়ে জগত মাঝে দ্বীন ইসলাম উনাকে জিন্দা রেখেছেন।এত মর্যাদা এত ফযীলত এত ইজ্জত যেই সুমহান সত্ত্বা মুবারক উনার উসীলায় তিনিও হলেন উনারই সাইয়্যিদুনা নানাজান সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, হাবীবুল্লাহ, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ! উনার মহান কাঁধ মুবারক, উনার নূরানী কোল মুবারক উনার মধ্যে তিনি অতি স্বাচ্ছন্দে আরোহণ করেই তো লালিত পালিত হয়েছেন। সুবহানাল্লাহ!
অতএব, উনার সুমহান শান সম্পর্কে অজ্ঞ থাকা কোনো মুসলমান এর জন্যই শোভনীয় হতে পারে না। ঈমান কস্মিনকালেও পূর্ণতা লাভ করতে পারবে না। উনার প্রদর্শিত নুরানী আদর্শ মুবারক অনুসরণ করেই মুসলিম উম্মাহ উনাদেরকে কামিয়াবী অর্জন করতে হবে। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদের সেই ঈমানী বুঝ দান করুন আমীন।

ইমামুল হুমামে আাউয়াল সাইয়্যিদুনা হযরত হাসান আলাইহিস সালাম তিনি এমন এক মহাসম্মানিতা মাতা উনার সন্তান, যিনি হচ্ছেন সাইয়্যিদাতু নিসায়িল আলামীন আহলিল জান্নাহ। যিনি হচ্ছেন বিনতে রসূলিল্লাহ, হাবীবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনার মহাসম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম উনার সুমহান শানে একদা হাবীবুল্লাহ, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মিম্বর শরীফ উনার মধ্যে আরোহণ করে ইরশাদ মুবারক করলেন- উম্মে ইমামুল হুমামাইন হচ্ছেন আমার জিসিম মুবারক উনারই অংশ। যে ব্যক্তি উনাকে খুশি করবে, সন্তুষ্ট করবে সে যেন আমাকেই খুশি করলো। আর যে ব্যাক্তি উনাকে অসন্তুষ্ট করলো, কষ্ট দিলো সে যেন আমাকেই কষ্ট দিল। নাউযুবিল্লাহ!
আরেকদিন হাবীবুল্লাহ, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন- হে উম্মু আবীহা আলাইহাস সালাম! আপনি খুশি থাকলে মহান আল্লাহ পাক তিনি খুশি থাকেন। আর আপনি বেজার (অসন্তুষ্ট) থাকলে মহান আল্লাহ পাক তিনিও বেজার থাকেন অর্থাৎ অসন্তুষ্ট থাকেন।
এই যদি হয়, হযরত ইমামুল হুমামে আউয়াল আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম উনার সুমহান শান মুবারক; তাহলে উনার পবিত্র নূরানী রেহেম শরীফ হতে আগত সত্ত্বা মুবারক উনার কত ফযীলত বুযূর্গী সম্মান তা কি কস্মিনকালেও পরিমাপ করা যাবে? কখনোই নয়। বরং উনাদের সুমহান শান মুবারক আলোচনা করা, ফিকির করা এবং উনাদের অনুসরণ অনুকরণের মাধ্যমেই বান্দা উম্মাহ উনাদের ঈমান সতেজ মজবুত হতে পারে। সুবহানাল্লাহ!

ইমামুল হুমামে আাউয়াল সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনার সুমহান বিলাদত শরীফ হবার আগের একটি ঘটনা খুবই প্রসিদ্ধ। সেটা হলো, হযরত উম্মুল ফজল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা, যিনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরত আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সম্মানিতা আহলিয়া, তিনিই সাধারণত উম্মে ইমামুল হুমামে আলাইহিমাস সালাম উনাদের খিদমত আঞ্জাম দিতেন। তিনি একদা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহান দরবার শরীফ-এ গমন করে আরজ করলেন- ইয়া রাসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি স্বপ্নে দেখলাম- আপনার পবিত্র জিসিম মুবারক উনার একটি অঙ্গ মুবারক আমার হুজরায় তাশরীফ এনেছেন। এই কথা শুনে অত্যন্ত খুশি চিত্তে নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন- আমার কলিজার টুকরা মুবারক উম্মু আবীহা আলাইহাস সালাম উনার একজন পবিত্র আওলাদ অচিরেই দুনিয়াতে তাশরীফ আনবেন। আপনি উনার দুধমাতা হবার সৌভাগ্য লাভ করবেন। সুবহানাল্লাহ!
সত্যি সত্যিই কিছুদিন পর ইমামুল হুমামে আউওয়াল সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনার সুমহান বিলাদত শরীফ হলে হযরত উম্মুল ফজল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনিই উনার দুধমাতা হিসেবে খিদমতের আঞ্জাম দিতে থাকেন। সুবহানাল্লাহ! ইমামুল হুমামে আউওয়াল আলাইহিস সালাম উনার খিদমতকারী সকলের প্রতি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি অবারিত শান্তি বর্ষণ করুন। আমীন।

ইমামুল হুমামে আউওয়াল সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনার সুমহান বিলাদত শরীফ হবার পর উনার কান মুবারকে আযান দেন এবং নাম মুবারক রাখেন স্বয়ং উনারই সাইয়্যিদুনা নানাজান সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি ইরশাদ মুবারক করেন- আমি আমার পবিত্র নাতি মুবারক উনার নাম রাখলাম, ‘হাসান’। ‘হাসান’ মানে অতি উত্তম, অতি সুন্দর, অতি দৃষ্টি নন্দন, অতি প্রশান্ত। সুবহানাল্লাহ! পবিত্র বিলাদত শরীফ উনার সপ্তম দিবস মুবারকে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি তিনি পবিত্র আকীকা শরীফ করার জন্য দুটি মোটা তাজা মেষ জবেহ করেন। পবিত্র নবজাতক মুবারক উনার চুল মুবারক মুন্ডন করা হলো এবং সেগুলোর ওজন সমপরিমাণ রুপা সদকা করে দিলেন। সুবহানাল্লাহ!

বর্তমান যামানায় মুসলিম উম্মাহ উনারা নবজাতকের ক্ষেত্রে যে সুন্নত মুবারকগুলো পালন করে থাকেন সেগুলোর উৎস আমরা জানতে পারলাম। তাহলে দেখা যাচ্ছে, মুসলিম জিন্দেগীর শুরু হতেই আমাদের জন্য আদর্শ হিসেবে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার সুমহান আওলাদ ইমামুল হুমামে আউওয়াল সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনাকেই বেমেছাল প্রতীকরুপে উপস্থাপন করেছেন। মূলত: ঈমানদার মুসলামান উনাদের প্রতিক্ষেত্রেই হযরত ইমামুল হুমামে আউওয়াল আলাইহিস সালাম তিনি মুবারক বেমেছাল আদর্শ। তাই উনার সুমহান শান সম্পর্কে জানা শুনা বুঝা আমাদের ঈমানী দায়িত্ব কর্তব্য।

বিশিষ্ট ছাহাবী, খাদিমে রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত আবু হুরাইরা রদিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন- আমি যখনই যতবারই ইমামুল হুমামে আউওয়াল সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনার নূরানী চেহারা মুবারক-এ দৃষ্টিপাত করেছি ততবারই আমার চক্ষু দিয়ে দর দর করে অশ্রু প্রবাহিত হয়েছে। কারণ আমি দেখেছি, একদা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হুজরা শরীফ হতে বাহিরে তাশরীফ আনেন। কিছু সময় ধরে আশে পাশে ঘুরে ফিরে বরকত ছোহবত যিয়ারত মুবারক দিয়ে পবিত্র মসজিদ শরীফ উনার মধ্যে তাশরীফ এনে বসে পড়েন। আমাকে নির্দেশ মুবারক দিয়ে ইরশাদ মুবারক করলেন, আমার কলিজার টুকরা মুবারক উনাকে নিয়ে আসুন। অতঃপর ইমামুল হুমামে আউওয়াল সাইয়্যিদুনা ইমাম হযরত হাসান আলাইহিস সালাম উনাকে এনে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র কোল মুবারক-এ দেয়া হলো। তিনি কোলে বসেই সাইয়্যিদুনা নানাজান ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দাড়ী মুবারক নিয়ে আনন্দ খুশি জুড়ে দিলেন এবং চেহেরা মুবারক চুম্বন করতে লাগলেন। এ অবস্থায় নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন- ইয়া বারে ইলাহী! আমি সাইয়্যিদুনা ইমাম হযরত হাসান আলাইহিস সালাম উনাকে মুহব্বত করি, ভালবাসি এবং তাকেও মুহব্বত করি ভালবাসি যে ব্যক্তি ইমামুল হুমামে আউওয়াল সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনাকে ভালোবাসে, মুহব্বত করে। সুবহানাল্লাহ!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×