দগ্ধ দিনের চাদরে হুহু হাওয়ার উত্তাপে
ধিকি ধিকি বালি-কণা পাথরের ক্রোধ
দৃষ্টিকে আনত রাখে কেন? বিশুষ্ক শ্বাস-প্রশ্বাসে
মিশে যায় তার নৈঃসঙ্গ্যের হা-হুতাশ; পিপাসা ব্যাপক।
ছায়া দায়িনী বৃক্ষরাজি স্বার্থপর, যার বুকের তলায়
নিশ্চিন্তে ঝিমায় লূ হাওয়া
ঠোঁটের কার্নিশে কিচকিচে বালি; সেই কবে এক রমণী
ব্যর্থ প্রেমের আক্রোশে এঁকে দিয়েছিল
তেজস্বী চুমু
যার স্বাদ আজ খরখরে পলেস্তারাহীন কঠিন দেয়াল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


