somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার দ্বারা ‘নিখোঁজ’ সুখরঞ্জন ভারতের দমদম কারাগারে

১৩ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সুখরঞ্জন বালি


একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী ‘নিখোঁজ’ সুখরঞ্জন বালি ভারতের একটি কারাগারে বন্দী রয়েছেন। বিবিসি বাংলা গতকাল বৃহস্পতিবারএক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সুখরঞ্জনকে রক্ষায় বাংলাদেশ ও ভারতের প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছে।
বাংলাদেশি সুখরঞ্জন গত ৫ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে ‘নিখোঁজ’ হন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সুখরঞ্জন নামের এক ব্যক্তি কলকাতার দমদম কারাগারে বন্দী রয়েছেন। বাংলাদেশের ‘নিখোঁজ’ সুখরঞ্জন ও কলকাতার দমদম কারাগারের সুখরঞ্জন একই ব্যক্তি বলে ভারতের কারা কর্তৃপক্ষ, আদালতের নথিপত্র এবং আরও বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে নিশ্চিত হয়েছে বিবিসি। এর আগে ঢাকার ইংরেজি দৈনিক দ্য নিউ এজ-এর এক প্রতিবেদনে বলা হয়, সুখরঞ্জন ভারতে বন্দী রয়েছেন।
সুখরঞ্জন শুরুতে রাষ্ট্রপক্ষের সাক্ষী থাকলেও পরে তিনি পক্ষ পরিবর্তন করে সাঈদীর পক্ষের সাক্ষী হতে রাজি হন বলে দাবি করেন সাঈদীর আইনজীবীরা। সুখরঞ্জন নিখোঁজ হওয়ার পর সাঈদীর আইনজীবীরা অভিযোগ করেন, নিরাপত্তা বাহিনীর লোকজন তাঁকে অপহরণ করেছে। রাষ্ট্রপক্ষ এ অভিযোগ অস্বীকার করে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অনুপ্রবেশের দায়ে ভারতের উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর এলাকা থেকে গত ২৩ ডিসেম্বর এক বাংলাদেশিকে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বসিরহাট আদালতের নথি ঘেঁটে সেখানকার আইনজীবী মোশারফ হোসেন জানান, ওই ব্যক্তির নাম সুখরঞ্জন বালা, বাবার নাম: প্রয়াত ললিত রঞ্জন বালা, গ্রাম: পাড়ারহাটি, থানা: গঙ্গারামপুর, জেলা: পিরোজপুর, বাংলাদেশ। আইনজীবীর ধারণা, বিএসএফের সদস্যদের বেশির ভাগই হিন্দিভাষী হওয়ায় আটকের পর নাম রেকর্ডের সময় হয়তো সুখরঞ্জন বালির নাম ‘সুখরঞ্জন বালা’ লেখা হয়েছে। আদালতের নথি থেকে জানা যায়, বিএসএফ ওই ব্যক্তিকে স্বরূপনগর থানার হাতে তুলে দেয়। তাঁর বিরুদ্ধে মামলা হয় ২৫ ডিসেম্বর। পরদিন তাঁকে আদালতে হাজির করে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়। বসিরহাটের আদালত সুখরঞ্জনকে ১১০ দিনের কারাদণ্ড দেন। দণ্ডের মেয়াদ শেষ হলেও তাঁকে কারাগারে রাখা হয়েছে।
এইচআরডব্লিউর বিবৃতি: এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস এক বিবৃতিতে বলেন, আদালতের ফটক থেকে একজন সাক্ষীকে অপহরণের মতো ঘটনা সাংঘাতিক উদ্বেগের বিষয়। এ ঘটনায় নানা প্রশ্নের সঙ্গে এ প্রশ্নও ওঠে যে, কে বা কারা সুখরঞ্জনকে অপহরণের নির্দেশ দেয় এবং এ ঘটনার সঙ্গে কোন পর্যায়ের কর্মকর্তারা জড়িত।
এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ভারতীয় কার্যালয় সুখরঞ্জনের সাক্ষাৎকার নেওয়ার আগে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো ভারতের উচিত হবে না। তিনি ভারতের কাছে আশ্রয় প্রার্থনা করতে পারেন। সুখরঞ্জন আশ্রয় প্রার্থনা না করলে কিংবা তাঁর প্রার্থনা মঞ্জুর না হলেও ভারতের উচিত হবে না সুখরঞ্জনকে বাংলাদেশে পাঠানো। কারণ, বাংলাদেশে গেলে তাঁর জীবন ঝুঁকির মুখে পড়বে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

সুরের বাঁধনে গড়া মানুষের মন

লিখেছেন খায়রুল আহসান, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

সঙ্গীতের কোন ধারাতেই আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অনেক ছোটবেলায় আম্মা আমাদেরকে কিছু কিছু কবিতা সুর করে মুখস্থ শোনাতেন। আমরা সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখনও সেসব সুর করে গাওয়া... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

×