somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এবং কারগির শিক্ষা প্রসংগেঃ

১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এবং কারগির শিক্ষা প্রসংগেঃ

আমাদের দেশের শিক্ষাব্যবস্থা ও আমাদের মানসিকতা এমন যে, মেধা যাই থাকুক না কেন আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শেষ ডিগ্রি পেতে চাই এবং সরকারি বা বেসরকারি প্রশাসনের প্রথম শ্রেণীর পদটি হস্তগত করাই আমাদের অভীষ্ট লক্ষ্য। কিন্তু প্রশাসনে প্রথম শ্রেণীর পদ সীমিত। ফলে আমাদের বেশিরভাগকে বিশ্ববিদ্যালয়ের শেষ ডিগ্রিটি নিয়ে ঘুরতে ঘুরতে এক সময় নিম্ন বা মধ্যম পর্যায়ের কেরানির চাকরি নিয়ে কপালকে দোষারোপ করেই সন্তুষ্ট থাকতে হয়।

এসএসসি/এইচএসসি পাসের পর যাদের ফলাফল উচ্চস্তরের নয়, তারাও ভোকেশনাল ট্রেনিং নিয়ে হাতে-কলমে কাজ করে বেশি আয় করতে আগ্রহী হয় না। তারা চায় হোয়াইট কালারড্ জব বা সাদা পোশাকি চাকরি। আমাদের দেশের সমাজটাও এমনই। কম আয়ের একজন কেরানির সামাজিক স্বীকৃতি একজন বেশি আয়ের টেকনিশিয়ানের চেয়ে বেশি।

তাছাড়া আমাদের দেশে ও বিদেশে টেকনিশিয়ানদের জব চাহিদা থাকা সত্ত্বেও দেশে ভোকেশনাল ট্রেনিং-এর ক্ষেত্র প্রয়োজন অনুপাতে বিস্তার লাভ করছে না। অথচ সাধারণ শিক্ষার্থীদের কর্মক্ষেত্র দেশে-বিদেশে উভয়ক্ষেত্রে সীমিত থাকা সত্ত্বেও সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় সাধারণ বিশ্ববিদ্যালয়ে দেশ ছেয়ে গেছে। যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ব্যবসাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ, শিক্ষক ও মানসম্মত শিক্ষাদান কেমন তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আমাদের যেন মনে হয় হাতেগোনা কয়েকটি ছাড়া অধিকাংশ বিশ্ববিদ্যালয় সার্টিফিকেটসর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন কাঠামো দেখে স্বাভাবিকভাবেই বলা যায়, দেশের স্বাবলম্বীরাই কেবল এসব বিশ্ববিদ্যালয়ের সুবিধা লাভ করতে সক্ষম। বিভিন্ন সময় সরকার শিক্ষা-সুবিধা সকল ছাত্রের সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করলেও প্রকৃতপক্ষে শিক্ষা-সুবিধা সচ্ছলদের হাতেই থেকে যাচ্ছে। তাছাড়া দেশে চাকরির ক্ষেত্র সীমিত বলে সাধারণ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ছেলেমেয়েরা রাস্তায় রাস্তায় চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে ঘুরে কান্ত হয়ে এক সময় বিভিন্ন অবৈধ পথে ঝুঁকে পড়ছে অথবা পিতাকে জমি বিক্রিতে বাধ্য করে বিদেশগামী হচ্ছে এবং বিদেশেও মনমতো চাকরি না পেয়ে মনোবেদনায় ভুগছে।

খোদ আমেরিকাতেও উচ্চতর শিক্ষার প্রবেশাধিকার কেবলমাত্র মেধাবীদের জন্য সীমিত। অন্যরা সার্টিফিকেট পরীক্ষার পর ভোকেশনাল ট্রেনিং নিয়ে কর্মক্ষেত্রে ঢুকে পড়ে। আমেরিকা, ইউরোপে সামাজিক জীবনে সব মানুষ সমান, কিন্তু কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ শিরোধার্য। অথচ আমাদের দেশে ঊর্ধ্বতন কর্মকর্তার কমাণ্ড মেনে চলতে অনেকের অনীহা। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীদের বেশিরভাগ সমডিগ্রিধারী কর্মকর্তার কমাণ্ড মানতে নারাজ। ফলে কাজের অগ্রগতি বাধাগ্রস্ত হয়।

আমরা মনে করি সাদা পোশাকি জব-এর ক্ষেত্র প্রস্তুতিতে সহযোগিতা না করে ভোকেশনাল ট্রেনিং-এর সুব্যবস্থা করা এবং মিডিয়ার মাধ্যমে জনগণের মানসিকতার পরিবর্তন এনে হাতে-কলমে কাজের প্রতি উৎসাহিত করাতে দেশের অধিক মঙ্গল নিহিত।

আমাদের দেশে কম্পিউটার, ফ্রিজ, মোবাইল ফোন, ইন্টারনেট, ওয়াশিং মেশিন, ইলেক্ট্রিক ওভেন, মাইক্রোওভেন, ডাস্ট ক্লিনিং মেশিন, ওয়েল্ডিং মেশিন মেরামতের ট্রেনিংপ্রাপ্ত টেকনিশিয়ানের অভাব রয়েছে। তাছাড়া পানি ও সুয়ারেজ লাইন মেরামত ও রক্ষণাবেক্ষণের ট্রেনিংপ্রাপ্ত টেকনিশিয়ান, ওয়েল্ডিং, প্লাম্বিং, কাঠের কাজের অভিজ্ঞজনের এবং ট্রেইন্ড নার্সের অভাব রয়েছে। বিদেশেও তাদের চাহিদা আছে।

এমনি পরিস্থিতি সামাল দিতে সরকার ও সমাজের হৃদয়বান সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। শহরগুলোতে ভোকেশনাল ট্রেনিং সেন্টার খোলা ও পরিচালনার ব্যবস্থা নেয়া এবং হাতে-কলমে কাজের প্রতি জনগণের মানসিকতার পরিবর্তন আনা ও এ কাজে তাদেরকে উৎসাহিত করতে হবে।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১২
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

লিখেছেন চারাগাছ, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০



আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।

ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×