somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

প্রাক মোবাইল যুগ এবং বর্তমান....

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাক মোবাইল যুগ এবং বর্তমান.....

প্রাক মোবাইল যুগে পারস্পরিক সৌহার্দ্যতা অনেক বেশী ছিল। এখন মোবাইলে নিমেষে যুক্ত হবার সুবিধেটা আমাদের অনেক দূরে নিয়ে চলে গেছে। পরিবারের একে অপরের সাথে আমাদের কথা বলার সময় নেই। বন্ধুর সাথে মুখোমুখি সাক্ষাতের ইচ্ছেটাই চলে যাচ্ছে। কেউ এখন আর এসে মেশে না, সবই চলে SMS করে! তবে যদি কেউ ছোটবেলাটা ফিরে পেতে চান- উপায় আছে.....

আমি গত কয়েক মাস যাবত আত্মীয় স্বজন, বন্ধুদের যেকোনো ধরনের দেখা সাক্ষাৎ এবং যেকোন গেটটুগেদার এড়িয়ে চলি। ইন্টারনেট ছাড়া সেলফোন ব্যবহার করি। চলাফেরা নিয়ন্ত্রিত। এমতাবস্থায় কয়েক বন্ধু আমাকে নিয়ে বিভিন্ন যায়গায় বেড়াতে যাওয়ার প্রস্তাব দেয়। ঢাকার বাইরে এক সপ্তাহের জন্য একটা শর্তে আমি যেতে রাজি হই। শর্তঃ 'সাথে কেউ ইলেকট্রনিকস গ্যাজেট (সেলফোন, ল্যাপটপ, ট্যাব) নিতে পারবেনা'। রেজাল্টঃ নানান অজুহাতে কেউ আর বেড়াতে যাবেনা! 'মোবাইল ছাড়া জীবন! সেতো অক্সিজেন ছাড়া বেঁচে থাকা"- বললেন একজন। আর একজন বলেন, "মাই গাড! কি সাংঘাতিক!! ড্রাকুলার সিনেমাও এতো ভয়ংকর নয়!"

আমাদের শৈশব ও প্রাক যৌবন ভালো ছিল-এটা আমরা সকলেই মানি। তখন জটিলতা কম ছিল। নিজের একটা কল্পনার জগত ছিল, আমিই ছিলাম সেই জগতের রাজা/রানী। কোন কিছু সুন্দর হতেই পারে যদি সেটা সুন্দর করে সাজানো যায়। আর সেই সুন্দরতা তৈরিতে কিছু জিনিষ যোগ করতে হয়, পাশাপাশি কিছু জিনিষ বিয়োগ করতে হয়। প্রাক মোবাইল যুগটা একবার মনে করার চেষ্টা করুন। সেই সময়ে হয়তো আমরা অনেক বেশী একে অপরের সাথে আত্মীক ছিলাম। এখন মোবাইলে নিমেষে যুক্ত হবার সুবিধেটা আমাদের দেখা সাক্ষাৎ এবং স্পর্শ থেকে অনেক দূরে নিয়ে গেছে। পরিবারের একে অপরের সাথে আমাদের কথা বলার সময় নেই। বন্ধুর সাথে মুখোমুখি সাক্ষাতের ইচ্ছেটাই চলে যাচ্ছে। কেউ এখন আর কাছে এসে মেশে না, সবই চলে SMS-এ। তার ওপর আছে এখন নানান ভার্চুয়াল ফ্যাসিলিটিস। বন্ধু সেথা হাজারে হাজারে। এত বন্ধুর ভিড়ে টিফিন ভাগ করে খাওয়ার, ঝগড়া করে নিমেষে জড়িয়ে ধরার বন্ধুরা কই! নেই! সব কেড়ে নিয়েছে প্রযুক্তি। সেলফোন, ইন্টারনেট!
আমরা যারা মোবাইল ব্যবহার করি তারা প্রত্যেকেই বলি ‘আমার মোবাইল’। আসলে পরিস্থিতি ঠিক উল্টো ‘মোবাইলের আমি’!

কিন্তু তবুও উপায় আছে। উপায় লুকিয়ে আছে আপনার ইচ্ছেতে। মোবাইলের আসক্তি থেকে বেড়িয়ে আসা যারা মুশকিল মনে করছেন তারা অন্তত এইটুকু চেষ্টা করতেই পারেন, অন্তত তাতেও যদি কিছু সময়ের জন্য হলেও প্রাক মোবাইল যুগটা ফিরিয়ে আনা যায়। সপ্তাহে নির্দিষ্ট একটা গোটা দিন সবই করুন, শুধু নিজের মোবাইলটা বন্ধ রাখুন। দেখবেন কোথা থেকে যেন অনেকটা অবসর হাতে চলে এসেছে। সেটা দিন পরিবার ও বন্ধুদের, আপনজনদের।।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
২১টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×